মানুষ প্রকৃতির বুকেই বেড়ে ওঠে তাই প্রকৃতিই মানুষের প্রকৃত বন্ধু

Words
184
Reading
1 min
Listen
Play
5y

প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন।আপনারা আমার সাথে সহমত হবেন কিনা আমি জানি না, তবে আমার মনে হয় প্রকৃতিই মানুষের প্রকৃত বন্ধু।হয়তো বা অনেক কর্ম ব্যস্ততার মাঝে থাকার দরুন প্রকৃতি নিয়ে ভাবতে গিয়েও ভাবা হয়ে ওঠে না অনেকেরই।কিন্তু কম-বেশি সবারই শৈশব কেটেছে প্রকৃতির মাঝেই। সেই শৈশবটাকে স্মরণ করতে গিয়েই প্রকৃতিও স্মৃতি হয়ে ফুটে ওঠে সকলের মনে।তখন মনে এক অনাবিল প্রশান্তি মেলে।

IMG-20210616-WA0001.jpg

প্রকৃতির গাছপালা আমাদের বন্ধু।যখন মানুষ একান্তই নিঃসঙ্গ হয়ে পড়ে তখন গাছের নিচে বসে মনে মনে অনেক কথা বলে সেই কথা গাছপালা শুনতে পায়, শুনতে পায় এই পৃথিবীর আলো,জল ও বাতাশ। মানুষ যখন দীর্ঘপথ অতিক্রম করে তখন শ্বাস নিতে কষ্ট হয়।সে গাছের নীচে মৃদু ছায়ায় বসে গাছের মুক্ত শ্বাস গ্রহণ করে। কিন্তু কিছু মানুষ প্রতিনিয়ত প্রকৃতিকে হত্যা করে চলেছে হয়তোবা তারা ভুলে গিয়েছে তাদেরও শৈশবটা এই সুন্দর প্রকৃতির মাঝেই কেটেছে।

IMG-20210616-WA0000.jpg

মানুষ প্রকৃতির বুকেই বেড়ে ওঠে তাই প্রকৃতিই মানুষের প্রকৃত বন্ধু।প্রকৃতির বুকেই মানুষ মৃত্যুর পর মিশে যায়।প্রকৃতির বুকে সূর্যের মিষ্টি আলোয় এবং পাখির কলকাকলিতে ভোর হয়।প্রকৃতি বুঝতে পারে মানুষের ব্যাথা, দিতে পারে মানুষকে সান্ত্বনা। প্রকৃতি ছলনা করতে পারে না, পারে না কোনো পবিত্রতাকে ছিন্ন করতে এবং করে না কোনো অভিমান।

Regards green015@green015

মানুষ প্রকৃতির বুকেই বেড়ে ওঠে তাই প্রকৃতিই মানুষের প্রকৃত বন্ধু | Ecency