আমার অরিজিনাল কবিতা: হৃদয় যন্ত্রণা

Words
82
Reading
1 min
Listen
Play
5y

আমি ভুলিতে পারি না
কোনো এক খন্ডতম ঘটনাকে
যা এক সময় আনন্দের
এখন তা ভোরের কুয়াশার মতো নিস্তব্ধ,

Image source

images (6).jpeg

আমি ভুলিতে পারি না
চোখের সামনে মৃত দেহখানি
যা নিরাশা হয়ে ঘুরে বেড়ায় চোখেতে
জন্ম নেয় ধোঁয়াশার

আমি ভুলিতে পারি না
তাঁর স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা
যা হৃদয় যন্ত্রণায় কুড়ে কুড়ে খায়
বুকের যন্ত্রণা আটকে উঠে

আমি ভুলিতে পারি না
তার মায়াবী রক্তের মতো লাল চোখ খানি
শুধুই ঠিকরে পড়ে আবেগ ভরা মনের
বেদনা ভরা চোখের আর রুদ্ধ- কন্ঠশ্বাসের।।

Regards green015@green015

আমার অরিজিনাল কবিতা: হৃদয় যন্ত্রণা | Ecency