বর্তমান সমাজে মানুষের মনুষ্যত্ব লোভ পেয়েছে।সমাজের অনেক হিংস্র কর্মকান্ডের দিকে চোখ রাখলে তা স্পষ্ট বোঝা যায়।সেই নিয়েই আমার আজকের কবিতা
|"অনধিকার চর্চা"|
@green015
সবকিছু এক নিমেষে নিস্তব্ধ
শুধু নেমে আসে ব্যাকুলতা
মনে ঘুটঘুটে অন্ধকার
জাগে পৈশাচিক চিন্তা
শুধু মনে হয়
নির্মম ইচ্ছার বিরুদ্ধে চাপ
ছেয়ে গেছে মনে অন্ধকার গ্লানি
কোথাও ভয়ংকর শিকারের থাবায়
অমানুষিক অত্যাচার
অন্যের উপর অনধিকার চর্চা
স্বাধীনতার কঠিন খর্ব কাঠির মাপ।
কবে হবে মানুষ তারা ?
কবে জাগবে সুপ্ত মনে
মনুষ্যত্ব-বিবেক নামের পতাকা?
কবে বের হবে প্রাচীর ভেঙে
মাথায় নিয়ে সত্য
জ্ঞানের আলোর ঠিকানা?
অভিবাদন্তে: @green015