বন্ধুরা,
আশাকরি সবাই ভালো আছেন ঈশ্বরের আশির্বাদে।
প্রথমেই বলি, আমি কোনো চিত্রশিল্পী নয়, আর না কারো কাছ থেকে আমার আকা শেখার অভিজ্ঞতা হয়েছে। সত্যি বলতে আমি কোনো ছবি দেখে মনের অনুভূতি দিয়ে আকার চেষ্টা করি মাত্র। আমি জানি আমার আকার মধ্যে অনেক ভুল আছে। সম্ভব হলে আপনারা অবশ্যই সেই ভুল আমাকে ধরিয়ে দেবেন।
এটি একটি নারীর পটচিত্র। এটি মূলত যামিনী রায়ের আকা পটচিত্র। আমি সেটি আকার চেষ্টা করেছি মাত্র পেনসিল সেট দিয়ে। এতে নারীর গায়ে বিভিন্ন ধরনের ছোটো বড়ো আকারের অলঙ্কার এবং লীলায়িত নারীর শরীরের বহিরেখা অঙ্কিত হয়েছে। যামিনী রায়ের ছবির বিষয় ছিল রামায়ণ ও মহাভারতের নারী ও পুরুষ এবং বিভিন্ন ধরনের অন্যান্য ছবি। সম্ভবত আমার আকা ছবিটি ও একটি রামায়ণ অথবা মহাভারতের কোনো নারীরই হবে।
ধন্যবাদ।
Regards @green015