আমি তখন এক পথযাত্রী
ট্রেনের জানালার কাছে বসে,
বিহ্বলভাবে তাকিয়ে দেখি
পুরনো ইট-পাথরের রাস্তা আর বাড়ি
ন্যাড়া গাছে বসা এক ঝাঁক কাকের লড়াই,
পোশাকে শতছিদ্র পরিহিত ভিক্ষুকের
হাত বাড়িয়ে আকুতি
ক্ষুধার্ত শিশু কেঁদে ফেরে
মায়ের কোলে,
মনে সংকোচ ভরা চোখে
হেঁটে চলা এক পাগলিনীর ক্রন্দনধ্বনি,
দিন গড়িয়ে সন্ধ্যা নামে
নিঃশেষ পথযাত্ৰায় খটখট শব্দে
এগিয়ে চলে ট্রেনের পথযাত্রা।।
Regards @green015