আমার অরিজিনাল কবিতা: "অন্য এক পৃথিবী"

Words
134
Reading
1 min
Listen
Play
5y

আমি যতই আকাশকে দেখি ততই মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে দু 'চোখ ভরে, যেন কখনো শেষ হবে না এর কাহিনী ভরা সৌন্দর্য্য।

IMG_20210715_181757.jpg

             "অন্য এক পৃথিবী"
               @green015
             ****--*--*--****

মাথার উপরে সুবিশাল আকাশ
যেন অন্য একটি পৃথিবী
যে পৃথিবীতে রয়েছে হাজারো,
রঙের খেলায় আকানো রংধনু
আবার কখনো বা মনে হয়
ধূ-ধূ মরুভূমি।

          বিশাল আকাশে পাহাড় ধসে পড়া
          শতছিদ্র কুড়ানো ধূলিসাৎ
          এই বিচিত্র আরেক পৃথিবীর মাঝে,
          ছেয়ে আছে জনমানবহীন ধোয়ার কুন্ডলী
          আবার কখনো বা মনে হয়
          বোমা বিস্ফোরণের বারুদের ধোয়ার 
          ঘূর্ণিপাত।

IMG_20210715_181641.jpg

এই পৃথিবীতে ও যেন শান্তি নেই
নেই কোনো নীরবতার মেলা
এ আকাশ যেন সুবিশাল যুদ্ধক্ষেত্র,
কালো, নীল,গেরুয়া, হলুদ কিংবা
সাদার গোলাবর্ষনের ধারা
অগ্নিবর্ষনের মাঝে নীল সমুদ্রের খেলা।

                 আমি অনুভব করি
                 এই সুন্দর অন্য পৃথিবীটাকে
                 যা মাথার উপর বেষ্টিত,
                 বোমা বর্ষণের মতো
                 সুবিশাল আকাশে মিলিয়ে যায় 
                 দূর্ণিপাতে
                 ভেসে ভেসে দূর হতে দূরান্তে।।

ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: green015@green015

আমার অরিজিনাল কবিতা: "অন্য এক পৃথিবী" | Ecency