আমার অরিজিনাল বাংলা কবিতা : একটুখানি ভরসা

Words
103
Reading
1 min
Listen
Play
5y

Source

images (5).jpeg

মাঝে মাঝে দুর্লভ সময় হয় খাড়া
শুধুই দরকার পড়ে ভরসার,
সুনশ্মান রাস্তা-ঘাট
নেই মানুষ নেই গাড়িঘোড়া
নেই কাজ শুধু আছে বুকফাটা হাহাকার।

একমুঠো ভাতের আশায়
ক্ষুধার্ত শিশু আঁকড়ে রাখে শুন্য হাড়িখানি,
বুকভরা কান্না চেপে
একরাশ মৃদু মিথ্যা হাসি মায়ের মুখখানি।

এটাই বুঝি সান্ত্বনা ?
তবু হাল ছেড়ে নেই
পথ পানে দেখে চায়,
একমুঠি চাল
কেউ তো দেবে এই আশায়।

দিন-আনা মানুষের মুখে
একরাশ শুন্য গ্লানিমাখা ছবি,
পকেট ভর্তি টাকা
তারাও আজ খুলে বসেছে হিসাবের গন্ডিভরা খাতাখানি।

এটাই বুঝি আকাল ?
কঠিনতর সময় সংগ্রাম
শেষ হবে শেষ হবে একদিন,
এটা আমার নয়
সমগ্র জনমানবের
শুধুই দরকার পড়ে একটু ভরসামাখা বিশ্বাসের।।

অভিবাদন্তে: green015@green015

আমার অরিজিনাল বাংলা কবিতা : একটুখানি ভরসা | Ecency