আসছে সংবিধানের সপ্তদশ সংশোধন

Words
87
Reading
1 min
Listen
Play
9y

সংবিধানের সপ্তদশ সংশোধনী আনতে ‘প্রক্রিয়া চলছে’ বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সাবেক আইনমন্ত্রী এবং বর্তমানে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন যে সংবিধানের সপ্তদশ সংশোধনের একটি প্রস্তাব সোমবার মন্ত্রিসভায় উঠছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরও টানা চারটি সংসদের (২০ বছর) জন্য সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়াতে সংবিধানের সংশোধন আনা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব আগামীকালের (সোমবার) মন্ত্রিসভা বৈঠকে তোলার জন্য এক নম্বর এজেন্ডায় রয়েছে।”

আসছে সংবিধানের সপ্তদশ সংশোধন | Ecency