তুমি দেবী সেজে ঘুরে বেড়াও
হাসি হাসি মুখে করো প্রতিশ্রুতি দান
আর রাজনীতির ময়দানে
রাক্ষুসী হয়ে খুন করো মানুষ।
তোমার অভিনয়ে মুগ্ধ সবাই
প্রশংসায় করে মুখরিত চারিপাশ
আমরা নিরীহ খুঁজি নিরাপদ আশ্রয়,
একদিন প্রলয় আসবে অনিবার্য।
Image
তুমি দিনের বেলায় করো সত্যের নাম
আর রাতের অন্ধকারে বিক্রি করো মিথ্যা
আর হিংসার জাল চড়া দামে,
তুমি হীন তুমি নিষ্ঠুর এক পশু।
তোমাকে ও থামিয়ে দেওয়া হবে
সেই সব ভীতু যুবকেরা এক জোট,
তোমার বিদায়ের ঘন্টা বাজলো বলে।