কোনো অজানা সংশয় নিয়ে
আমি চলেছি তোমার রাস্তা ধরে
আঁধারের কিছু সম্মোহন আর
হঠাৎ কোনো বাড়ির জানালা আলো
আমি মিশে যাচ্ছি তুমি প্রদীপ জ্বালো।
জীবন এক দারুন অনুভূতি জায়গা
প্রতিনিয়ত পরিবর্তনের আসা যাওয়া
তোমাকে আমার চাওয়া ঠিক যেন
সোনার পাথর বাটি আমি আরো হারিয়ে যাচ্ছি
আর তোমার রাস্তা ছেড়ে অজানায় হাঁটছি।
Image
বহুদিনের জমানো অনেক স্মৃতির গল্প
খুঁজে ফেরে দর্শক অনেক সময় ধরে
আমার ইচ্ছের নদীতে দুর্ভাগ্য আসে
নল খাগড়া রাজ্য শুরু করে এই পতিত চরে।