বল্টু বেজায় কৃপণ। একদিন তাঁর বাড়িতে হাজির হল তাঁর বন্ধু আবুল ।
আবুল : কিরে বল্টু, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না?
বল্টু: কী খেতে চাস, বল। ঠান্ডা, না গরম?
আবুল : নিয়ে আয়। ঠান্ডা গরম দুটাই খাব ।
বল্টু হাঁক ছাড়ল, ‘কই রে মফিজ , ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক গ্লাস গরম পানি নিয়ে আয়!’