বাংলা ক্লাসে শিক্ষক বল্টুকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন- বলতো 'ভাতের অভাব' এটা কি হবে?
বল্টু জবাব দিতে না পারায় শিক্ষক তাকে অনেক বেত্রাঘাত করলেন এবং বললেন 'ভাতের অভাব - হাভাত'।
অতঃপর বিজ্ঞান ক্লাসে বিজ্ঞানের শিক্ষক বল্টুকে জিজ্ঞাসা করলেন পানির অভাবে কি হয়?
তখন ঐ বল্টু ঝটপট করে জবাব দিল, স্যার হাঁপানি হয়।