দুই মাস পর জনসম্মুখে এলেন জ্যাক মা

ff5(35)
Published in
#jak
Words
71
Reading
1 min
Listen
Play
6y

image.png

দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর জনসম্মুখে এসেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জ্যাক মা। আজ বুধবার উদ্যোক্তাদের একটি অনলাইন সম্মেলনে উপস্থিত হন জ্যাক মা। পরে ওই সম্মেলনে উপস্থিত কয়েকজন বিষয়টি নিশ্চিত করেন।একটি স্থানীয় ব্লগে প্রথম তার উপস্থিতির বিষয়টি নিয়ে লেখা হয়। পরে চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জ্যাক মার উপস্থিতি নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে। এর আগে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছিল।

দুই মাস পর জনসম্মুখে এলেন জ্যাক মা | Ecency