সেরা ৫ ফ্রি এন্টিভাইরাস ২০১৮

Words
194
Reading
1 min
Listen
Play
8y

আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে এন্টিভাইরাস বা এন্টিম্যালওয়্যার প্রোগ্রামের সাথে পরিচিত হয়ে থাকবেন। পিসি যদি উইন্ডোজ ১০ চালিত হয়, তাহলে এর মধ্যে মাইক্রোসফটের নিজস্ব ফ্রি এন্টিভাইরাস বা এন্টিম্যালওয়্যার প্রোগ্রাম উইন্ডোজ ডিফেন্ডার দেয়া আছে, যা নিয়মিত আপডেট করলে বেশিরভাগ ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যারের হাত থেকে সুরক্ষিত থাকতে পারবেন। সেই সাথে চাইলে বাড়তি নিরাপত্তার জন্য অন্য একটি এন্টিভাইরাস সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। চলুন জেনে নিই বর্তমানে সেরা ৫ ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যারের নাম, যা থেকে আপনি যেকোনো একটি বেছে নিতে পারেন।

এন্টিভাইরাস জগতে অ্যাভাস্ট অত্যন্ত পরিচিত একটি নাম। এর বিশেষ একটি ফিচার হচ্ছে সাইবারক্যাপচার যা পিসিতে নতুন ফাইল রান করার আগে সেটি স্ক্যান করে নেয়। এছাড়া, এতে আরও আছে ফিশিং প্রটেকশন, ওয়াইফাই ইনসপেক্টর, স্মার্ট স্ক্যান, গেম মুড (নোটিফিকেশন হাইড করে), সফটওয়্যার আপডেটার সহ আরও অনেক ফিচার। এটি পিসি স্লো করেনা। তবে অ্যাভাস্টের প্রাইভেসি সেটিংস আপনার কাছে কিছুটা কঠিন লাগতে পারে, এবং এর পেইড কম্পোনেন্টের লিংক ভালো নাও লাগতে পারে।

বিভিন্ন অ্যান্টিভাইরাস টেস্টিং ল্যাব অ্যাভিরাকে ভালো রেটিং দিয়েছে। এটি কম্পিউটারকে স্লো করেনা, তবে নিজে একটু ধীরগতিতে স্ক্যান করে থাকে। অ্যাভিরার ভাইরাস ও ফিশিং আক্রমণ ঠেকানোর ক্ষমতা ভাল। অ্যাভিরার ক্রোম ও ফায়ারফক্স এক্সটেনশন রয়েছে যা অনলাইন নিরাপত্তায় সাহায্য করবে। তবে এর পপআপ আপনাকে বিরক্ত করতে পারে।

সেরা ৫ ফ্রি এন্টিভাইরাস ২০১৮ | Ecency