পদত্যাগ করলেন মিয়ানমারের রাষ্ট্রপতি

Words
91
Reading
1 min
Listen
Play
8y

htin-1013994473.jpg

মিয়ানমারের রাষ্ট্রপতি থিন কিয়াও পদত্যাগ করেছেন।

২১ মার্চ, বুধবার ইয়াঙ্গুনে এমন ঘোষণা দেন কিয়াও। সংবিধান অনুযায়ী, ৭ কর্মদিবসের মাঝে তার শূন্যস্থান পূরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

অন সান সুচির একান্ত ঘনিষ্ঠ ছিলেন থান কিয়াও। ২০১৬ সালের মার্চে তিনি মিয়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মিয়ানমারের প্রথম বেসামরিক রাষ্ট্রপতি এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের প্রধান।

থিন কিয়াও রাষ্ট্রপতি হওয়ার পর সুচি প্রকৃত নেতা হিসেবে আবির্ভূত হন। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদ নিষিদ্ধ হওয়ায় একসময়ের গণতন্ত্রের পক্ষের জোরালো কণ্ঠ সুচিকে রাষ্ট্রের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পদটি তার জন্যই তৈরি করা হয়েছিল।

পদত্যাগ করলেন মিয়ানমারের রাষ্ট্রপতি | Ecency