এইচএসসি পাস করেই শিশুরোগ বিশেষজ্ঞ!

fayazrifat(37)
Published in
#top
Words
167
Reading
1 min
Listen
Play
8y

পড়ালেখা মাত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত। পাস করেছেন এইচএসসি। এতেই তিনি ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। টানা ছয় বছর একজন শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কয়েক হাজার রোগীও দেখেছেন তিনি।

এতদিন বিষয়টি ধরতে পারেনি কেউই। তবে সম্প্রতি র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়েছেন ওই ভুয়া চিকিৎসক। ওয়ালী উর রেজা (৩৩) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

র‍্যাব জানায়, ১ এপ্রিল, রবিবার রাতে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকার যশোর মেডিসিন কর্ণারে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ দল। সে সময় তার ব্যবহৃত প্যাড, ভিজিটিং কার্ড ও ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর ছড়িয়ে পড়লে রামপুরার ওই এলাকার লোকজন জড়ো হতে থাকেন এবং বিষয়টি জানতে পেরে অবাক হন। অভিযানের পরই বেরিয়ে আসে ওই ভুয়া চিকিৎসক ওয়ালির উর রহমানের আসল পরিচয়। র‌্যাবের হাতে ধরা পড়ে অকপটে স্বীকার করেন যে, তিনি একজন ভুয়া চিকিৎসক এবং দীর্ঘদিন ধরে একজন ডিগ্রিধারী চিকিৎসক সেজে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। আর এই ভুয়া ডিগ্রি ব্যবহার করে তিনি প্রতি মাসে দুই থেকে তিন লাখ টাকা উপার্জন করেছেন।

এইচএসসি পাস করেই শিশুরোগ বিশেষজ্ঞ! | Ecency