কালো মেঘ

Words
410
Reading
2 min
Listen
Play
5y

হ্যালো ফ্রেন্ডস।

কালো মেঘ
IMG_20210525_173626.jpg

বৃষ্টি হওয়ার আগে আকাশে সৃষ্টি হয় কালো মেঘ। কালো মেঘের অন্ধকারে ঢেকে যাই এই পৃথিবী। এই ভয়ংকর কালো দৃশ্য যেন মানুষের ভিতরে এক রকম ভয় সৃষ্টি করে। আপনি কি এই কালো মেঘ ভয় পান ? তাহলে একটু চিন্তা করে দেখেন মৃত্যুর পর অন্ধকার কবরে যখন আপনাকে শুইয়ে দিয়ে আসবে , যখন আপনি চোখ খুলে দেখবেন অন্ধকার কালো ভয়ংকর একটি জায়গায় আপনি শুয়ে আছেন তখন আপনার কেমন লাগবে। এই কথা গুলো বলতে গেলে ও শুনতে গেলে ও মনে করতে গেলে গাঁ শিউরে উঠে। আকাশের কালো মেঘ যেমন ভয়ংকর , ঠিক মানুষের মনের ভিতরে থাকা তার কালো রূপ টাও অনেক ভয়ংকর।

IMG_20210525_173547_1.jpg

IMG_20210525_174100.jpg

মৃত্যুর আগে আমাদের মনের ভিতরে থাকা এই কালো ময়লা গুলো পরিষ্কার করতে হবে। আমাদের ভিতরটাকে পবিত্র করতে হবে। যদি আমরা এমন কালো মেঘের মতো আমাদের মন অন্ধকার করে রাখি তাহলে আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবো এবং অন্নান্ন মানুষের ভালোবাসাও পাবো না। আপনি হাসি খুশি ভাবে একজনের সাথে কথা বলুন , একজন মানুষের সাথে সু সম্পর্ক রাখুন , একজন মানুষের বিপদের সময় এগিয়ে যান , তাকে সাহায্য করুন , দেখবেন আপনার বিপদের সময় আল্লাহ আপনাকে সাহায্য করবে ও মানুষ আপনাকে অনেক ভালোবাসবে।

IMG_20210525_173514.jpg

IMG_20210525_173520.jpg

IMG_20210525_173527.jpg

হঠাৎ দেখি আকাশের রং বদলে যাচ্ছে। সুন্দর উজ্জ্বল দিনের আলো আসতে আসতে নিবে যাচ্ছে। বাতাসের বেগ আস্তে আস্তে বাড়ছে। আকাশের মধ্যে কালো মেঘের জমাট হচ্ছে। দিন অন্ধকার হয়ে যাচ্ছে। আশেপাশের লোকজন সবাই বাতাসের চাপের জন্য দরজা জানালা বন্ধ করে দিচ্ছে। ছাদের উপরে থাকা কাপড় গুলো বাতাসে ফেলে দিয়েছে। রাস্তার মানুষ গুলো দেখা যাচ্ছে দৌড়ে যে যার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। রাস্তায় থাকা মাল পড়তো মোটা কাগজ দিয়ে ঢেকে রাখছে। প্রচন্ড বাতাসে রাস্তায় থাকা কাগজ পলিথিন ধুলাবালি মানুষের চোখে মুখে লাগছে।

IMG_20210525_173214_1.jpg

IMG_20210525_173453.jpg

বৃষ্টি কি আসবে ? বৃষ্টি কখন নামবে ? ২ কথা ৫ কথা এমন করতে করতে হালকা কয়েক ফুটা বৃষ্টি পৃথিবীর জমিনে পড়েছে। প্রচন্ড বাতাসের বেগে কালো জমাট বাধা মেঘ গুলো মাথার উপর থেকে আস্তে আস্তে সরে গেছে। আস্তে আস্তে আবার দিনের আলো বাড়তে শুরু করছে। আল্লাহর কি এক লীলাখেলা। এই সবকিছুই দিয়ে যেন আল্লাহ আমাদের কিছুনা কিছু শিক্ষা দিয়ে থাকেন। আমরা যদি জ্ঞানী হয় তাহলে আমরা অনেক কিছু এখান থেকে বুজে নিতে পারি ও শিখে নিতে পারি যে আল্লাহ চাইলে সব কিছু পারেন। আবার সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাই ও মানুষের কর্মব্যস্ততা শুরু হয়ে যাই।

IMG_20210525_172826.jpg

IMG_20210525_172858.jpg

IMG_20210525_173144.jpg

জীবনের রং বদলায় , মানুষের রঙ বদলাই , মানুষের রূপ বদলাই ,মানুষের কথা বদলায়। এই পৃথিবীও আসতে আসতে বদলে যাচ্ছে। পৃথিবীর মানুষের চিন্তা ভাবনা ও বদলাচ্ছে। আমি আমার সমস্ত অনুভূতি দিয়ে বাস্তব জীবনের কথাগুলো শেয়ার করলাম। আশাকরি সবার কাছে আমার লিখাগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে .

কালো মেঘ | Ecency