রিমকি বজলুকে আগে থেকেই পছন্দ করে ।সে ভাবছিল স্যার তাকে প্রেমিকার পাঠটা দেওয়া হবে । কিন্তু সেটা পেয়েছে সেফালি । তাইতো তাঁর অভিনয় মোটেও করতে ইচ্ছা হচ্ছে না ।সে স্যার কে বলল আমি অসুস্থ স্যার ।স্যার তাকে বসিয়ে দিলেন । অভিনয় কাল আবার এখান থেকে শুরু হবে বলে ঘোষণা দিলেন ।
যাইহোক স্কুল আজকের মত ছুটি হল । বজলু আগে থেকেই সেফালি কে ভালবাস তো কিন্তু কখনও বলতে পারিনি । বলার সময় অ হয়নি । কারন সে সবে মাত্র ক্লাস নাইনে পড়ে ।সে ভেবেছিল কলেজে গিয়ে সে সেফালিকে বলবে তার পছন্দের কথা । কিন্তু আজকের অভিনয়ের সুযোগে সেটা সে বলে দিয়েছে । এ জন্য সে বেশ খুশি । যদিও রিমকির অসুস্থতার কারনে আজ সব টুকু শেষ করতে পারিনি । (চলবে)