এক সময় ছিল যখন চোখের আড়ালে সব কিছু মানুষের অজানা থাকত । বিশ্বের প্রায় সব কিছু মানুষের অজানা ছিল । কিন্তু মানুষ প্রযুক্তির মাধ্যমে আজ সকিছুই জানতে সমর্থ হচ্ছে । সব কিছুই যেন মানুষের নাগালের মধ্যে । সামান্য একটি মোবাইল কাছে থাকলেই বিশ্ব হাতের মুঠোই চলে আসছে , যা কয়েক দশক আগেও কখনও কল্পনা করা যাইনি । মোবাইল , কম্পিউটার , ইন্টারনেট সবকিছু যেন মানুষের চোখের খুব কাছে নিয়ে চলে আসেছে ।
এখন মানুষ শুধু পৃথিবী নিয়েই ভাবে না । বরং আজ সৌরজগতের অন্য গ্রহ নিয়েও মানুষ ভাবে। মঙ্গল গ্রহ থেকে প্রায় মানুষের পাঠান নভোযান ছবি পাঠাচ্ছে । মানুষ পৃথিবীতে বসে মঙ্গলের খবর জানতে পারছে ।
অথচ কিছুকাল আগে এগুলপ মানুষের কল্পনার বাহিরে ছিল । কিছুদিন পর হইত আরও অনেক কিছুই অপেক্ষা করছে ।