প্রতিবেশী হল আমাদের বাড়ীর আসেপাশে বসবাস করে । মানুষের বিপদে আপদে বাড়ির সদস্য ছাড়া যারা সবার আগে এগিয়ে আসে তারা হল আমাদের প্রতিবেশী । কারো বাড়িতে আগুন লাগলে বা কোন বড় ধরনের বিপদ ঘটলে অনেক সময় প্রতিবেশীরা আগে জানতে পারে এবং সাহায্য করতে এগিয়ে আসে ।
প্রতিবেশিরা আমাদের প্রতিই যে শুধু দায়িত্ববোধ আছে বিষয়টা তা নয় বরং আমরাও তাদের প্রতিবেশী কাজেই তাদের প্রতিও একই ভাবে আমাদের দায়িত্ববোধ পালন করতে হয় । এভাবেই সমাজের মানুষ একসাথে বসবাস করে আসছে ।