যখন শুনি কেও সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন খুব কষ্ট পায় । কষ্ট লাগে যখন কেও অকাতরে ধুঁকে ধুঁকে মারা যায় । কষ্ট পায় শুনলে , কেও খুদার যন্ত্রণায় ছটফট করে মারা গেছে । একুশ শতকে এসে এটাও মেনে নিতে হয় । কষ্ট লাগে যখন শুনি কোন শাসক শাসিতের উপর অন্যায় করছে । অন্যায় ভাবে তাদের হত্যা নির্যাতন কখনও বন্ধ হল না । বড়ই কষ্ট পায় যখন শুনি গরীব নিঃস্ব মানুষ গুলো তাদের অধিকার হারায় ।
কষ্ট পায় যখন শুনি কোন যুদ্ধ বিগ্রহে নিরহ নারী শিশু মারা যায় । অস্বাভাবিক ভাবে তাদের নির্যাতন করা হয় ।
কষ্ট লাগে যখন শুনি একজন মানুষ অন্য মানুষকে নির্মম ভাবে হত্যা করে । সামান্য কিছু পাওয়ার আশা তাদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলে । যা বড়ই কষ্ট দায়ক । পৃথিবী থেকে সমস্ত অন্যায় দূরহোক । পৃথিবীর সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক । ফিরে আসুক সবার মাঝে মনুষ্যত্ব। পৃথিবীর সবাই বসবাস করুক পরম শান্তিতে । একে অপরের প্রতি সবার সহানুভূতিশীল হওয়া উচিত ।