রিমঝিম বৃষ্টি

Words
121
Reading
1 min
Listen
Play
8y

আজ শুক্র বার । আজকে দুপুরে হটাতই শুরু হয়েছে বৃষ্টি । বৃষ্টি সাথে ঠাণ্ডা হাওয়া খুবই মনোমুগ্ধকর । না ঘুমাতে চাইলেও ঘুম যেন চলে আসে আরামে আর কোমলতার স্পর্শে । গরমেরর দিনে একটু বৃষ্টি আর ঠাণ্ডা হাওয়া যার কোন তুলনা হয়না । খুব ভালো লাগে । অনেকে ফুটবল নিয়ে মাঠে বেরিয়ে পড়ে । আনন্দ প্রকাশ করতেব ইচ্ছা করেই আছাড় খায় । এ যেন তারুন্যের উজ্জ্বল দৃষ্টান্ত ।

গ্রামের বাচ্চারা একটু বৃষ্টি হলে ঘরে রাখা দায় । যেভাবেই হোক বৃষ্টিতে তারা ভিজবেই ।একটু লাফালাফি আর একটু চিল্লান না দিলেই নই । পেটের ভাত হজম হবে না সেদিন । আচ্ছা করে ভিজে গোসল করার মজা আছে বটে । ছোট বেলায় আমরাও ভিজতাম আর আনন্দ করতাম । সেই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে আজীবন ।

রিমঝিম বৃষ্টি | Ecency