নিঃসঙ্গতা

Words
165
Reading
1 min
Listen
Play
8y

মানুষ এমন এক জীব যারা সবসময় সঙ্গবদ্ধ হয়ে থাকার চেষ্টা করে । একা থাকতে কারো ভালো লাগে না। কিন্তু ক্ষণিকের জন্য হলেও সবাইকে থাকতে হয় তার আপনজনদের ছেড়ে । আর সে সময় নেমে আসে একাকীত্ব , নিঃসঙ্গতা । যা মানুষকে তার আপনজনদেরকে মনে করিয়ে দেয় । তবুও জীবিকা নির্বাহ করার জন্য বা অন্য কোন কারনে মানুষকে যেতেই হবে আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে । যদিও একাকীত্ব , নিঃসঙ্গতা ভালো নয় । এ সময় মানুষের জীবন কাটে কষ্টে আর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ।

যদিও মানুষ সামাজিক জীব হওয়ায় তারা যেখানে যায় সেখানেই কিছু বন্ধুবান্ধব জুটে যায় । তাতে কিছুটা হলেও মানুষ একাকীত্ব দূর করতে পারে । তাই বলে কি আপন জন দের কে ভুলে দূরে থাকা যায় ? কখনই নয় । বরং তা মানুষ কে কিছুটা হলেও ভাবাই , কিছুটা কাঁদাই । আর এভাবেই মানুষ মিস করে তাদের আপন জনকে । সব থেকে মানুষ তার আপনজনকে মিস করে যখন সে কোন দুর্ঘটনার সম্মুখীন হয় অথবা কোন রোগে আক্রান্ত হয় । যাইহোক আজ আর নয় ।

নিঃসঙ্গতা | Ecency