আমাদের সুন্দর শস্য শ্যামলে ভরা দেশ সত্যিই অনেক সুন্দর । সুন্দর এ দেশের মানুষের মন । বিশেষ করে গরীব শ্রেণীর মানুষগুলো
এই দেশকে টিকিয়ে রেখেছে আজও । কিছু স্বার্থবাদী ক্ষমতাবানরা এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গরিব শ্রেণীর মানুষগুলোর উপার্জিত টাকা লুট করে এই দেশকে ধ্বংস করছে । তাইতো এদেশ কে বাঁচাতে হলে এখন এই স্বার্থবাদী ক্ষমতাবানদের কে এই গরীব দুখী মানুষের উপার্জিত টাকার ভার দেওয়া মানে শিয়ালের কাছে মুরগী দেওয়া ।
এই দেশের মানুষকে এখন সচেতন হতে হবে । এবং সৎ ও যোগ্য মানুষ গুলোকেই জনগণের অর্থের ভার দিতে হবে । প্রত্যেক ব্যাক্তিকে জবাব দিহিতার মধ্যে আনতে হবে। যেন কেও দেশের টাকা লুট না করতে পারে । লুট করলে সে যেন শাস্তির মুখোমুখি হয় । তাহলে আশা করা যায় , অচিরেই বাংলাদেশ হয়ে উটবে উন্নত , সমৃদ্ধশালী একটি দেশ ।