শাড়ি বাঙ্গালীদের ঐতিহ্য বহন করে । বাঙ্গালি মেয়েদের সখ থাকে তারা বড় হলে শাড়ি পরবে।অনেকে বিদেশ চলে যায় জীবনের তাকীদে , হয়ত সেই দেশের পোষাকে তারা মানিয়ে নিতে চেষ্টা করে । কিন্তু শাড়ি কে তারা ভুলতে পারে না । বিশেষ বিশেষ দিন হলেও তারা শাড়ি পরে। শাড়ি পরে তারা তাদের বাঙ্গালীর ঐতিহ্য কে প্রকাশ করে । বিশেষ করে পহেলা বৈশাখ , ঈদে বা পুজায় বাঙ্গালী মেয়েদের শাড়ি পরার প্রতিযোগিতা চলে । এই সময় শাড়ি না পরলেই নয় ।
আমরা মাছে ভাতে বাঙ্গালী । শাড়ি মেয়েদের জাতিয় পোশাক । তাইতো বাঙ্গালী মেয়েরা যেখানেই যাবে সেখানেই তাদের ঐতিহ্য সবখানে ছরিয়ে দিবে এটাই স্বাভাবিক । বিশ্ব বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা । যে যার সংস্কৃতি ,ঐতিহ্য সেটা সারা বিশ্বে ছরিয়ে দিক । অপসংস্কৃতি দূর হোক ।