আজকে বিকাল থেকে ঝড় তার পর বৃষ্টি । বের হতে পারিনি বাসা থেকে ।তাইতো ঘরে বসেই কাটাতে হল সারাটা দিন । বিকাল বেলা বাহিরে না বের হলে সেদিন যেন মনটাই ভালো থাকে না। বাহিরের বাতাস সাথে কিছু একটা খাওয়া এটা যেন একটি ভালো লাগার বিষয় । বিশেষ করে বিকাল বেলা নদীর পাড়ে ঘুরতে যাওয়া খুবই রোমাঞ্চকর । খুব ভাললাগে নদীর পাড়ে হেটে বেড়াতে ।
আরও ভাললাগে একটু ফুচকা আর চটপটি , যা বিকালের মজাটা অনেক গুণ বাড়িয়ে দেয়। সারা বিকাল হাঁটাহাঁটি আর রিক্সাতে ঘোরার পর বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আনমনে বসে থাকাটাও বড্ড রোমাঞ্চকর । জানালার কাছে বসে বাইরের দৃশ্য গুলো বিশেষ করে আকাশের লাল মেঘ বা পাখিদের ঘরে ফেরা দেখার মত । আজ আর নই।