গ্রামাঞ্চলের একটি অতিপরিচিত পাখি হল চড়ুই পাখি । গ্রামাঞ্চলের অনেক বাড়ি খড়ের চাল দিয়ে তৈরি । আর এই খড়ের চালে বাসা বাঁধে চড়ুই পাখি । আসাধারন এই পাখি গুলো মানুষের নাগালেই থাকে কিন্তু সহজে কেও ধরতে পারে না। ধরতে গেলেই ফুড়ুত করে উড়ে যাই ।
ছোটবেলাতে আমরা বচ্চারা অনেক সময় বনভোজন করতাম । তাতে তেমন কিছুই বাজেট থাকত না। আমরা বাসা থেকে কিছু চাল আর ঝাল নুন মসলা নিয়ে আসতাম । চড়ুই পাখি যখন ঘুমিয়ে থাকত , তখন আমরা সেগুলো ধরতাম তাদের বাসা থেকে । এটা দিয়েই আমরা বনভোজন করতাম । অনেক মজা হতো ।