মানুষের জীবন খুবই ভিন্নতা পরিলক্ষিত হয় বিশেষ করে অনুন্নত দেশে ।এই সব দেশ গুলোতে কারো আছে পাহাড়সম, আর কারো নেই , কিছুই নেই । মানুষের মাঝে এই বৈষম্য সত্যিই কষ্টদায়ক । পুঁজি বাদী এই গুষ্টি সমাজের স্বল্প আয়ের মানুষ গুলো ব্যবহার করে তাদের সম্পদ বছর বছর গুনিতক হারে বাড়ায় আর স্বল্প আয়ের মানুষগুলকে ফাঁকি দিয়ে থাকে আজীবন । এভাবেই চলে আসছে সমাজ বহুকাল থেকে , এখনও তা বিরাজমান।
image source : https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR4e_Rbd-tN02VvAbdXrl4MQ1dsB03bERb6Zk8O6PuP5252rUruHg
উন্নত বিশ্বে যার নেই সে ইচ্ছা করলেই পরিশ্রমের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হতে পারে , কিন্তু তৃতীয় বিশ্বে এটা কল্পনাও করা যায় না। কারন তাদের শ্রমের ন্যায্য মূল্য তারা কখনোই পাই না। আমাদের বাংলাদেশে ও চলছে এই রকম নিরব বৈষম্য । বিশেষ করে গার্মেন্টস শিল্পকে যারা আজ শীর্ষে নিয়ে গেছে তারা আজ চরম আবহেলিত । তাদের আয় সীমা অনেক কম । আর যারা এই শিল্প গড়ে তুলছে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই বৈষম্য দূর করনে বিভিন্ন সময় তাগাদা দিলেও তাদের আয় এখনও অনেক কমই রয়ে গেছে । এখনই সময় দরিদ্র মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া । আজ আর নয় । ভালো থাকবেন সবাই।
image source : https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR1IXNawO9KV7xU28NF6CSLIloLjXsCztso1EgPeGAdF_aZcR5QXw