স্বপ্ন দেখে না এমন মানুষ পৃথিবীতে বিরল ।মানুষ ঘুমালেই সপ্ন দেখতে শুরু করে ।কিন্তু অনেক মনিষী মানুষের চিন্তা চেতনাকে সপ্ন হিসাবে আখ্যায়িত করেছেন ।
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম একটি সুন্দর উক্তি করেছেন , মানুষ জেগেথেকে যেটা দেখে সেটাই সপ্ন কিন্তু ঘুমেয়ে যেটা দেখে সেটা সপ্ন নয় ।
মানুষকে কিছু করতে হলে তাকে আগে স্বপ্ন দেখতে হবে ।কারন সপ্নই তাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে । সপ্নই তাকে কোন কাজ করতে উৎসাহিত করবে ।
মানুষ বিশেষ করে ছোট বেলায় স্বপ্ন দেখতে পছন্দ করে। এই সপ্ন হতে পারে ভালো সপ্ন কিংবা খারাপ । এ জন্য ছোট বেলা থেকেই মানুষের মাঝে একটি অনুপ্রেরণা তৈরি করে দেয় সেই ভাল স্বপ্ন গুলো । আর খারাপ সপ্ন গুলো বিপথে পরিচালিত করে ।