চারিদিকে ঘন অন্ধকার ,শনশন শব্দ । আকাশে মেঘ ডাকছে । পাখিগুলো একটি নিরাপদ আশ্রয় খুঁজছে । সবার মাঝে একটি আতঙ্ক কাজ করছে । এই বুঝি ঝড় আসলো । কাল বৈশাখী ঝড় । এ ঝড় কোন বাঁধা মানে না । সামনে যা পায় চুরমার করে চলে যায় ।এটাতেই পটু এই কাল বৈশাখী ঝড় ।সেই সাথে শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টি ।যা আতঙ্ককে বাড়িয়ে তুলছে বহুগুনে।
অন্যদিকে গ্রামাঞ্চলে ছেলে মেয়েরা আম খুঁটতে ব্যাস্ত। কোন আতঙ্ক তাদের হার মানাতে পারে না । উচ্ছ্বাস আর আনান্দ নিয়ে তারা আম খুটে চলেছে আপন মনে । এটা যেন তারুন্যেরই একটা বহিঃপ্রকাশ। অন্যদিকে মেঘের গর্জন বৃষ্টির পূর্বাহাস দেয় । কিন্তু ছেলে মেয়েরা বৃষ্টিতে ভিজে ভিজে আম খুটে ।