ভালোবাসার কিউট কবুতরের বাচ্চা এর বয়স ২দিন লুটন ও ঘোলা কবুতরের ক্রস,
কবুতরের বাচ্চা হলে এদের খোপ ভালো ভাবে পরিস্কার রাখতে হয় তাই আজ পরিস্কার করলাম।
তখন এই ছবি গুলো তুলেছি
কাল থেকে রমজান মাস শুরু, রোজা রেখে খোপ পরিস্কার করা সম্ভব না তাই আজকেই পরিস্কার করে ফেললাম, খোপ যদি কিছু দিন পর পর পরিস্কার না করা হয় তাহলে এদের খোপের পোকা জন্মায়।
এছাড়া ঠিক ভাবে খোপ পরিস্কার না করলে কবুতরের বাচ্চা অসুস্থ হয়ার সম্ভাবনা থাকে।
তাই পরিস্কার রাখা খুবই জরুরি,
কিছু দিন আগেই আমার ২টি কবুতরের বাচ্চা মারা যায় ঠিক ভাবে যত্ন না নেওয়ার ফলে।
খুবই সখের কবুতর এগুলো তাই খুব ভালোবাসি এদের।
আপনাদের কার কার কবুতর ভালো লাগে?
অবশ্য কবুতর জিনিসটা ভালো লাগে না এমন মানুষ খুব কম রয়েছে।
পোস্টটি ছোট করে লিখলাম,যদি পোস্টে ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ❤️❤️