ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের জমজমাট লড়াইয়ে আজ মাঠে নামতে চলেছে দুই শিরোপা প্রত্যাশী চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৮ ঘটিকায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যেই এই হাই ভোল্টেজ ম্যাচকে ঘিরে চলছে আলোচনা আর সমালোচনা। সানরাইজার্স হায়দ্রাবাদের পাওয়ার হিটিংয়ের কাছে কতটুকু সাফল্য পাবে চেন্নাই সুপার কিংস এর বোলিং ইউনিট! নাকি চেন্নাইয়ের অভিজ্ঞতার কাছে হার মানবে প্যাট ক্যামিন্সরা?
আইপিএলের ২০২৪ সিজনের শুরুটা দুর্দান্তভাবে করেছে ডিফিডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। প্রথম দুই ম্যাচের দুইটিতেই তারা জয় পেয়েছিলো। তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হোচট খেয়েছে চেন্নাই। শুরুতে ভালো বোলিংয়ের পর দিল্লির ছোট মাঠে ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছিল চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ। তবে শেষ দিকে অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং তান্ডব চালালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে এবারের সিজনে প্রথম হারের স্বাদ পায় চেন্নাই।
এর আগে চেন্নাই তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। চেন্নাইয়ের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মোস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং পারফরমেন্সে জয় পায় চেন্নাই। মুস্তাফিজের কাটার আর সুইংয়ে পরাস্ত হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার ব্যাটসম্যানরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাই জয় পায় গুজরাট টাইটান্স এর বিপক্ষে। এই ম্যাচেও চেন্নাইয়ের খেলোয়ারেরা তিন ফরমেটেই অসাধারণ পারফরমেন্স করে।
অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের প্রথম দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করলেও জয় পায় মাত্র একটিতে। প্রথম ম্যাচে দলটি মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে। এই ম্যাচে আন্দ্রে রাসেলের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ২০০+ স্কোর দাড় করিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে হেনরি ক্লাসেনের অনবদ্য ব্যাটিং পারফরমেন্সে জয়ের একেবারে কাছাকাছি গিয়েও মাত্র ৪ রানে হাতে হয়েছিল হায়দ্রাবাদকে। তবে হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রেকর্ড জয় পায়। নিজেদের তৃতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে আবারো হেরে বসে হায়দ্রাবাদ।
আজকে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দাবাদ নিজেদের চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। হায়দ্রাবাদের মাটিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়াতে এই ম্যাচে কিছুটা হলো এগিয়ে থাকবে স্বাগতিক হায়দ্রাবাদ। কেননা এই মাঠে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে দলটি। দলটির বিদেশি রিক্রুট সহ দেশি প্লেয়াররা রয়েছে দুর্দান্ত ফর্মে। তাই এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের আটকাতে ভালোই ব্যাগ পেতে হবে চেন্নাই সুপার কিংসের বোলারদেরকে।
চেন্নাই সুপার কিংস এই ম্যাচে তাকিয়ে থাকবে রাচিন রবিন্দ্র, মহেস্থা পাথিরানা এবং শিব মানডুবের পারফরম্যান্সের দিকে। অপরদিকে সানরাইজার্স হায়দাবাদের জয়টা নির্ভর করছে তাদের ব্যাটসম্যানদের উপরেই। বিশেষ করে অভিষেক শার্ম, হেনরিখ ক্লাসেন এবং এইডেন মারকারামের উপর। তবে দিনশেষে মাঠে যে পারফরমেন্স করতে পারবে সেই দলই পাবে কাক্ষিত জয়ের দেখা!