বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তামিম ইকবাল হঠাৎ করেই ঘোষনা দিয়েছিলো আন্তরর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার। তামিমের এমন ঘোষনা নিয়ে ক্রিকেটপাড়ায় চলছিলো অনেক আলোচনা আর সমালোচনা। হঠাৎ করেই ক্রিকেট থেকে তামিমের চলে যাওয়াটা মেনে নিতে পারছেনা অনেকেই। বাইশ গজের ক্রিকেট মাঠে তামিমকে আর দেখা যাবেন এটা ভাবেই অনেক তামিম ভক্তরা ব্যস্ত হয়ে পরেছিলো দু:খ প্রকাশে। হঠাৎ করেই তামিমের এমন ডিশিশনের কারন কি? তা নিয়েই ছিলো অনেক জল্পনা কল্পনা!
তবে সেই জল্পনা কল্পনা দূর করে আবারো বাইশ গজে ফিরছে খান সাহেব। হঠাৎ করেই অবসরের ঘোষনা সাধারন মানুষের মতো মেনে নিতে পারেনি সরকার প্রধান শেখ হাসিনাও। তাইতো লিজেন্ডারি কাপ্তান মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিম ইকবালকে গনভবনে আমন্ত্রণ জানায় দেশনেত্রী। সেই আলোচনার পরই দারুন সুখবর পেয়েছে তামিম ভক্তরা। অবসর ভেজ্ঞে আবারো ক্রিকেটে ফিরবে বাংলার ডেশিং ওপেনার তামিম ইকবাল খান৷ তবে বর্তমানে চলমান আফগানিস্তান সিরিজে থাকছেনা সে!
বেশ কয়েকদিন ধরেই ইনজুরির কারনে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলো বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান৷ তার অবর্তমানে জাতীয় দলের অধিনায়কের ভারটা পরেছিলো লিটন কুমার দাসের উপর। তবে বিশ্বকাপ খুব কাছাকাছি চলে আসায় অধিনায়কের ভারটা আবারো নিজের কাধেই তুলে নেয় তামিম ইকবাল খান। তবে সে পুরোপুরি ফিট ছিলো বলে যানা গিয়েছিলো। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে আবারো মাঠে ফিরেছিলো সে৷
প্রত্যবর্তনের ম্যাচটা শুখকর হয়নি তামিমের। সিজিরের প্রথম ম্যাচেই বৃষ্টি আইনে আফগানদের বিপক্ষে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে এদিন মাত্র ১৬৯ রান করতে সক্ষম হয়েছিলো বাংলাদেশের ব্যাটাররা। এই অল্প রানের লক্ষে শুরুটা দারুন করেছিলো আফগানিস্তানের ওপেনাররা৷ ফলে ২১ ওভারের পর আর খেলা না হলেও জয় পেয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশের এমন হারের ব্যথিত হয় ভক্ত সমর্থকেরা।
তার চাইতেই বেশি ব্যাথিত হওয়ার খবরটা ছিলো তামিমের অবসরের ঘোষনা। কেননা বিশ্বকাপের আগে দলের ক্যাপ্টেনের কাছ থেকে এমন সংবাদ মোটেও আশা করেনি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট এবং ভক্ত সমর্থকেরা। তবে তামিমের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কের ফাটল ধরেছে বহু দিন আগেই। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। আর এবার অভিমান করে ওডিয়াই থেকেও নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন!
তামিম ইকবাল খান বাংলাদেশের একজন ক্রিকেট লিজেন্ড৷ তার ১৬ বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন সে। গড়েছেন অনেক গর্বের রেকর্ড। এমন একজন খেলোয়ারের এমন বিদায় মোটেও মেনে নেওয়ার মতো নয়। তাইতো মেনে নিতে পারেনি দেশের প্রধান কর্তাও। দেশের জন্য আরো অনেককিছু দেওয়ার বাকি আছে এই ক্রিকেটারের৷ তার ফিরা আসার খবরে আনন্দিত বাংলার ক্রিকেটাজ্ঞন!
বাংলাদেশ দলের হয়ে তামিমের কিছু রেকর্ড আর এচিভমেন্ট :-
এ ছাড়াও তামিম ইকবাল খানের রয়েছে আরো অনেক এচিভমেন্ট!!