তিনটি ওডিয়াই এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশ্যে নিউজিল্যান্ডে পারি জমিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ দল। যেখানে রেকর্ড গড়ে প্রথম ম্যাচে জয় পেয়েছিলো নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। তবে ২য় ম্যাচে জয় চার উইকেটের ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ ড্রয়ের পর এবার দল দুটি নিউজিল্যান্ডের মাটিতে মুখোমুখি হয়েছে ওয়ান ডে সিরিজে।
দু'দলের মধ্যকার তিন ম্যাচের ওডিয়াই সিরিযের প্রথম দুইটি ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। যেখানে দুই ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড দল। দুটি ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলেছে ব্লাক ক্যাপসরা। অপরদিকে এই দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হতাশ করলেও একমাত্র প্রাপ্তি সৌম্য সরকারের রেকর্ড প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর ওডিয়াইতে ফিরে নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড ১৬৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেছে এই বাহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যাকার প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয় ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে বাংলাদেশে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড তাদের ব্যাটিং এর শুরুটা ভালো করতে ব্যর্থ হয়। মাত্র পাচ রানেই প্রথম দুই উইকেট হারায় স্বাগতিকরা। সেই চাপ সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যায় ইয়ং এবং হেনরি নিকোলস। দুজনে মিলে করে ১৭১ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ। পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে আনলে নির্ধারিত ৩০ ওভারে সাত উইকেট হারিয়ে 239 রান করে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে সৌম্য সরকার। পরবর্তীতে বাংলাদেশ ওভারের সাথে তাল মিলিয়ে রান সংগ্রহ করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০০ রানেই অলআউট হয়ে যায়। ফলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৯ রানে জয় পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধান এগিয়ে যায় দলটি।
প্রথম ওডিআইতে জয়ের পর দ্বিতীয় ওডিআই তেও সহজেই জয় পায় নিউজিল্যান্ড দল। তবে দ্বিতীয় ওডিআই তে বাংলাদেশ ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স করে। ওপেনার সৌম্য সরকারের অসাধারন পারফরমেন্সে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। সৌম্য সরকার একাই ১৬৮ রানের অনবদ্য একটি ইনিংস উপহার দেয়৷ দীর্ঘদিন পর একাদশে ফিরে তার এমন পারফরম্যান্স নজর কেরে নিয়েছে সাধারণ ভক্ত সমর্থকদের। সর্বশেষ এমন সৌম্য সরকারকে দেখা গিয়েছিলো ২০১৬/১৭ মৌসুমে। তারপর যেনো হারিয়েই গিয়েছিল এই ব্যাটসম্যান।
তবে সৌম্য সরকারের অসাধারণ পারফরমেন্সের পড়েও ব্লাক ক্যাপসদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করলেও বোলিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিলো হতাশাজনক। ফলে মাত্র তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ওডিআইতে জয় তুলে নেয় নিউজিল্যান্ডের। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে দলটি। শেষ ম্যাচে বাংলাদেশ কি পারবে ঘুরে দাড়াতে? নাকি হোয়াইট ওয়াশ হয়েই দেশে ফিরবে দল?