টাকা, পৃথিবীর সবচাইতে প্রয়োজনীয় জিনিস। টাকা ছাড়া একদিনও কল্পনা করা কঠিন ব্যাপার। টাকা নেই, তাহলে আজকাল মানুষেরও কোন দাম নেই। অনেক ক্ষেত্রে টাকাই নির্ধারন করে দিবে আপনার মূল্য। যদিও আরো অনেক বিষয় আছে যা অনেক প্রভাব ফেলে। তবে টাকাই হলো সবকিছুর প্রধান লক্ষ্য৷
এই ধরুন আমেরিকা আর সোমালিয়া। তাদের মধ্যে মূল পার্থক্যটা আসলে কি? শুধু দুটি আলাদা দেশ এরোকমটা কিন্তু নয়! দুই দেশের মধ্যে সবদিক থেকেই রয়েছে ভিন্নতা৷ আমেরিকা অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী বলে তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত। কিন্তু সোমালিয়া ঠিক তার উলটো। দুর্বল অর্থনীতির কারণে তাদের জীবনযাত্রার মানটাও অনেক অনুন্নত। আফ্রিকার অনেক দেশে মানুষ আজও না খেতে পেয়ে মারা যাচ্ছে শুধু এই অর্থের অভাবেই।
সুতরাং, সবকিছুর পিছনেই মূল লক্ষ্য থাকে অর্থ উপার্জন করে একটা উন্নত জীবন লিড করা। প্রতিটা মানুষই কোন না কোনভাবে অর্থের পিছন পিছন ছুটছে। কাউকে এই অর্থ ধরা দিচ্ছে, আবার কেউবা হয়েছে ব্যর্থ।
আমিও তার ব্যতিক্রম নই। একটু ভালোভাবে বাচার জন্য জীবনের সাথে রীতিমতো অনেকটা যুদ্ধ করেই চলছি । হাজারো স্বপ্ন নিয়ে এই পথচলা। যানিনা স্বপ্নগুলো পূরণ হবে কিনা, তবে স্বপ্নগুলো পূরনে আমি বদ্ধপরিকর।
যাইহোক, এবার আশা যাক bdc-shorts এর প্রসঙ্গে। এই সপ্তাহের বিষয়টা অর্থকে ঘিরে। প্রশ্নটা ছিলো এমন, “ আপনি কি করবেন, যদি আপনি এক মিলিয়ন ডলার পেয়ে যান"? শেষবারের মতো এবারের টপিকটাও বেশ ইন্টারেস্টিং। কেননা মানুষভেদে তাদের ইচ্ছাগুলোও ভিন্ন হয়। একই প্রশ্নের উওর যার যার কাছে আলাদাই হয়৷ টাকা হলে সবাই যে শুধু বাড়ি গাড়ি করবে এমনটি কিনতু মোটেই নয়! কেউবা ঘুরতে পছন্দ করবে আবার কেউবা অভাবগ্রস্থদের সুখে নিজের সুখটা খুজে নিতে চাইবে।
এই ধরুন, যদি আমি এখন এক মিলিয়ন ডলারের মালিক হতাম তাহলে আমি ছোটবেলা থেকে পুশে রাখা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে ব্যাস্ত হয়ে পড়তাম।
প্রথমেই ওই টাকার দশভাগের একাংশ দিয়ে একটি স্বপ্নের বাড়ি বানাতাম। সাথে কয়েকটা বিলাশবহুল গাড়ি না থাকলে কি আর চলে৷ বাড়িটা আমি বরাবরই সমুদ্রের পাশে বানাতে চাই। যেখান থেকে সমুদ্রের একটা অপরূপ ভিউ আসবে। সমুদ্রের গর্জন শোনা যাবে সাথে ঠান্ডা শীতল হাওয়া তো আছেই।
খুবই ভ্রমন প্রিয় মানুষ আমি, ভ্রমনের মাঝেই যেন আমার সব সুখ। নতুন নতুন জায়গা আমাকে কাছে টানে। তাই ওই এক মিলিয়ন ডলারের দশভাগের আরেক অংশ আমি ব্যয় করবো দেশ বিদেশের বিখ্যাত জায়গাগুলোতে ঘুরে বেড়াতে।
আমার জীবনের আরেকটি স্বপ্ন অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর। রাস্তায় ছোট ছোট শিশু আর বৃদ্ধদেরকে মানু্ষের কাছে হাত পাততে দেখে খুব খারাপ লাগে। মনে হয় তাদের জন্য যদি কিছু করতে পারতাম। ইতিমধ্যেই ছোট্ট একটি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের সাধ্যমত সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। তবে আমি এই এক মিলিয়ন ডলারের দশভাগের পাচভাগই ব্যাবহাত করতে চাই মানবতার স্বার্থে।
বাকি তিন ভাগ জমিয়ে রাখবো, যা প্রয়োজনে কাজে লাগবে।
সত্যিই যদি কখনো অনেক টাকার মালিক হই তাহলে আমি আমার এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবো, ইনশাল্লাহ।