“Homonyms: Living in opposite Gender” || Gender Swap

Words
440
Reading
2 min
Listen
Play
4y
.......> কিছুদিন ধরেই এই বিষয়টা নিয়ে লেখবো ভাবতেছিলাম, তবে ঈদ আর নানান ঝামেলার কারনে লেখা হয়ে উঠেনি। এবার ব্যস্ততার ফাকে একটু সুযোগ বের করে লেখতে বসা।

এবারের bdc-shorts এর টপিকটা একটু অন্যরকম। এক লিঙ্গের মানুষ হয়ে একদিনের জন্য ভিন্ন লিঙ্গের একটা শরীরে সময় জ্ঞাপন করার অভিজ্ঞতা অর্জনটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। তাছাড়া কেমন হতো যদি আমি ছেলে না হয়ে মেয়ে হয়ে জন্মাতাম?

প্রথমে আমি বলবো, ছেলে হয়ে বেশ ভালো আছি ভায়! নিজের মতো করে নিজের জীবনটা উপভোগ করতে পারছি। তবে কখনো মেয়ে হয়ে জন্মালে আমার প্রেক্ষাপট কেমন হতো তা নিয়ে ভাবা হয়নি।

image.png
Unsplash

তবে আমার পরিবারের ছোটবেলা থেকে একটা মেয়ের অভাব বোধ করতো। আমরা তিন ভাই, কোন বোন ছিলোনা। আমার বাবা- মা খুব করে চাইতো একটা বোন আসুক আমাদের পরিবারে। আলহামদুলিল্লাহ একটা সময় আমাদের পরিবারে কোল জুড়ে আসে একটা মায়াবি বোন।

কিন্তু তার আগের প্রেক্ষাপট ছিলো ভিন্ন৷ পরিবারের বড়ো সন্তান ছিলাম আমি। বোন না থাকাতে তার দায়িত্ব কিছুটা আমাকে পালন করতো হতো৷ এই যেমন, মাকে রান্নার কাজে সাহায্য করা, ঘর গুছানো, ছোট ভাইদের দেখাশোনা করা, ইত্যাদি ইত্যাদি৷ মাকে রান্নার কাজে সাহায্য করতে করতে কিছু রান্না আমিও শিখে গেছি বটে! বোন কিছুটা বড়ো হওয়াতে এখন এই দায়িত্ব থেকে অনেকটাই অব্যহতি মিলেছে।

তবে ছেলের পরিবর্তে যদি মেয়ে হয়ে জন্মাতাম তাহলে হয়তো চিন্তা ধারা থেকে শুরু করে সব কিছুই ভিন্ন থাকতো। কিন্তু একজন ছেলে হিসেবে আমি বেশ আছি। বর্তমানে এই সময়টায় আমি কখনোই চাইবো না না একটা মেয়ে হয়ে জীবন-যাপন করতে। কেননা একটা মেয়েই জানে জীবনে তার কতোটা সমস্যার সম্মুখীন হতে হয়।

একজন ছেলে হিসেবে আমি চাইলেই এখানে সেখানে ঘুরে বেড়াতে পারি। ঘুরাফেরা আমার জীবনের অন্যতম একাংশ বলা যেতে পারে। কিন্তু আমি যদি একজন মেয়ে হতাম তাহিলে আমার এই ইচ্ছার কি হতো? আমি কি চাইলেই এদিক সেদিক ঘুরে বেড়াতে পারতাম? না! কখনোই না। মেয়েদেরকে সব সময়ই একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে হয়। তারা চাইলেও সেই সীমানা অতিক্রম করতে পারবেনা।

একজন ছেলে হিসেবে আমি চাইলেই বন্ধুদের সাথে মধ্যরাতে আড্ডা দিতে পারি। অনেকে রাত ঘরের বাইরেও কাটিয়েছি। পরিবারকে ফোন করে বলে দিয়েছি আমি আজ বাসায় আসবো না। পরিবার একটা সময় পর আমাকে কোন কিছুতেই বাধা দেয়নি। কিন্তু একটা মেয়ের পক্ষে কি সম্ভব এটা? পরিবার থেকে প্রেশার, সমাজ থেকে প্রেশার তাকে পিছু টেনে ধরবে৷ যদি মেয়ে হতাম তাহলে আমার এই ইচ্ছাগুলোর কি হতো?

এর বাইরেও আরো অনেক হিসাব নিকাশ আছে যা আমি পারলেও, একই আমি মেয়ে হয়ে পারতামনা৷ তাই একজন ছেলে হয়ে আমি গর্বিত। হয়তো একদিন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য ভিন্ন লিঙ্গের মানুষের শরীরে অবস্থান করা যেতেই পারে, তবে একই অনুভূতি নিয়ে তা এক-দুদিনের বেশি সম্ভব নয়৷

তবে আমি কিন্তু কোনভাবেই মেয়েদেরকে ছোট করছিনা। কেননা তারা মায়ের জাতি। তারা অনেক কিছুই সেক্রিফাইস করে আমাদের জন্য, পরিবারের জন্য। আমি স্যালুট জানাই প্রত্যেকটি মেয়েকে, মায়ের জাতিকে ❤️

আপনিও চাইলে আপনার মতামত প্রকাশ করতে পারেন।
bdc-shorts || Homonyms

“Homonyms: Living in opposite Gender” || Gender Swap | Ecency