তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছে পাকিস্তান দল। ইতিমধ্যেই দল দুটির মধ্যকার প্রথম দুই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে দুটি ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ৩৬০ রানের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে সফরকারীরা ভালো পারফরমেন্স করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয়। ফলে প্রথম টেস্ট ম্যাচের পর দ্বিতীয় টেস্ট ম্যাচেও হারতে হয়েছে পাকিস্তানকে। ৭৬ রানের জয় দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা।
অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যাকার প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয় পার্থ স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। মূলত প্রথমে ব্যাটিং করে ভালো সংগ্রহ করে প্রতিপক্ষকে চাপে ফেলাই ছিলো দলটির মূল লক্ষ্য। তারা তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলো এই ম্যাচে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮৭ সংগ্রহ করেছিলো যা দলটিকে সহজেই জয় পেতে সাহায্য করেছিলো।
প্রথমে ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দুর্দান্ত করে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ওসমান খাজা। ১২৬ রানের জুটি গড়ে এই দুই ওপেনার। ব্যক্তিগত ৪১ রান করে ওসমান খাজা আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেও অপরপ্রান্তে ব্যাট হাতে ১৬৪ রানের এক মহামূল্যবান ইনিংস খেলে ডেভিড ওয়ার্নার। তার এই ইনিংসটিই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। পরবর্তীতে মিচেল মার্সের ৯০ রানের ইনিংসে ভর করে ৪৮৭ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে মাত্র ২৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান দল। পাকিস্তানের হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৫০ রান পার করে ঈমাম উল হক। ব্যাটসম্যানদের ব্যার্থতায় ফলে ২০০ রানে পিছিয়ে পরে পাকিস্তান দল। পরবর্তীতে অস্ট্রেলিয়া নিজেদের ২য় ইনিংসে পাচ উইকেটে ২৩৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করে৷ পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৪০০+ রানের। বিশাল এই লক্ষ্যমাত্রা তারা করতে নেমে মাত্র ৮৯ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফলে ৩৬০ রানে হারের লজ্জার রেকর্ড গড়ে পাকিস্তান।
২য় টেস্ট ম্যাচে পাকিস্তান দল তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও তা যথেষ্ট ছিলোনা দলের জয়ের জন্য। ২য় টেস্ট ম্যাচে পাকিস্তান টসে জয়লাভ করে এবং বোলিং এর সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে পাকিস্তান দল বল হাতে ভালো পারফরম্যান্স করে। বল হাতে দলগত ভালো পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ৩১৮ রানেই আটকে দেয় সফরকারীরা। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে এসে অস্ট্রেলিয়ার সংগ্রহকে পার করতে আবারো ব্যর্থ হয় দলটি। পাকিস্তান ২৬৪ রানেই অল-আউট হয়ে গেলে ম্যাচে ৬০ রানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র 16 রানে চারটি উইকেট হারালেও স্টিভেন স্মিথ, আলেক্স কেরি এবং মিচেল মার্সের কল্যানে ২৬২ রান করতে সক্ষম হয়। ফলে পাকিস্তানের জন্য ৩০০ প্লাস রানের টার্গেট নির্ধারিত হয়। জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার আবারো ব্যর্থ হয় দলকে ভালো শুরু এনে দিতে। শান মাকশুদ, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করলেও তা যঠেষ্ট ছিলো দলের জয়ের জন্য। পরবর্তীতে পাকিস্তান ২৩৭ রানে অলআউট হয়ে গেলে ৮৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিযে এক ম্যাচ হাতে রেখেই জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।