আর্সেনাল বনাম লিভারপুল || সেরাদের সেরা হবার লড়াই!

fa-him(72)
Published in
#sports
Words
291
Reading
2 min
Listen
Play
3y

এফ-এ কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামবে দুই শিরোপা প্রত্যাশী দল আর্সেনাল এবং লিভারপুল। বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এফ-এ কাপের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে জয়ী হবে কোন দল? প্রিমিয়ার লিগের প্রথম অবস্থানে থাকা লিভারপুল এফসি নাকি চতুর্থ অবস্থানে থাকা আর্সেনাল!

সর্বশেষ তিনটি ম্যাচ বাদে এবারের মৌসুমে আর্সেনালের পারফরমেন্স ছিল প্রশংসা পাওয়ার মত। সর্বশেষ মৌসুমেও দলটি বেশ ভালো পারফরম্যান্স করেছিলো। ২০২২/২৩ মৌসুমে মিকেল আর্তেতার আর্সেনাল শিরোপা জয়ের দারুন সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখতে পারেনি। এবারের মৌসুমেও দলটির সর্বশেষ মৌসুমের পুনরাবৃত্তির পথেই হাটছে। এবারের মৌসুমের শুরুটাও তারা করেছিলো দুর্দান্তভাবে, কিন্তু হঠাৎ করেই যেনো শুরু অধপতনের!

আর্সেনালের তুলনায় লিভারপুলের বর্তমান অবস্থান একেবারেই ভিন্ন৷ লিভারপুল ২০২২/২৩ মৌসুমে বাজে পারফরমেন্স করলেও এবারের সিজনে দলটি ভালোভাবেই ঘুড়ে দাঁড়িয়েছে। প্রিমিয়ার লিগে দলটির পারফরমেন্স সেই কথাই বলে। লিভারপুল এই সিজনে ২০ টি ম্যাচে মাঠে নেমে মাত্র একটি ম্যাচে হেরেছে । ১৩ জয় এবং ছয়টি ড্রয়ের ফলে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার উপরে। অল্পসংখ্যক ম্যাচ ব্যতিত সবগুলো ম্যাচেই তাদের পারফরম্যান্স ছিলো প্রশংসনীয়!

আর্সেনাল এবং লিভারপুলের মধ্যকার এফ-এ কাপের আজকের ম্যাচটি ভালোই জমজমাট হবে তা অনেকটাই অনুমেয়। তবে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে স্বাগতিক আর্সেনাল দল। নিজেদের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়াতে তারা হোম অ্যাডভান্টেজ পাবে এটাই স্বাভাবিক। তাছাড়া সর্বশেষ ম্যাচে লিভারপুলে মাঠে লিভারপুলকে আটকে দিয়েছিল মিকেল আর্তেতার আর্সেনাল। একের পর এক আক্রমণ করেও সেই ম্যাচে জয় পায়নি লিভারপুল।

এফ-এ কাপের আজকের ম্যাচকে ঘিরে দু'দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। এই ম্যাচে আর্সেনাল এর কি ফ্যাক্টর হিসেবে কাজ কবে তাদের আক্রমণভান। আর্সেনালের আক্রমণ ভাগের তিন সুপাস্টার গেব্রিয়াল মার্টেনেল্লী, গেব্রিয়াল জেসুস এবং সাকা ভালো পারফরম্যান্স করতে পারলে এই ম্যাচে জয় পাওয়াটা কঠিন হয়ে যাবে লিভারপুলের জন্য। অপরদিকে এই ম্যাচে আর্সেনালের এটাকের কাছে পরীক্ষা দিতে হবে লিভারপুলের রক্ষনভাগকে। শেষ পর্যন্ত জয়টা পাবে তো আর্সেনাল?

image.png
PIXABAY

আর্সেনাল বনাম লিভারপুল || সেরাদের সেরা হবার লড়াই! | Ecency