মোহনপুর ; চাঁদপুরে অবস্থিত একটি উপজেলা। এই উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। মেঘনা নদীর তীর ঘেষেই এই জায়গায় তৈরি হয়েছে একটি অপরূপ পর্যটন কেন্দ্র; যা মিনি সি বিচ নামেও বহুল পরিচিত। ভ্রমনপিপাসুরা নদীর সোন্দর্যের সাথে সাথে রিসোর্টটিকে উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে যায় এখানে। সাথে চাদপুরের ইলিশের স্বাদটাও উপভোগ করা যায় মোহনপুরের রিসোর্টে অবস্থিত দা শিপ ইন রেস্টুরেন্টে !
ঈদের ছুটিতে বন্ধুদের সাথে কিছু ভালো সময় অতিবাহিত করতে আমরাও ঘুরতে গিয়েছিলাম চাদপুরের মোহনপুরে। সেখানকার পরিবেশ বেশ মুগ্ধ করেছে আমাদেরকে। এতোটা ভালো হবে আশা করেনি! বিকেলের সময়টাকে উপভোগ করার পারফেক্ট একটা যায়গা মোহনপুর!
আপনি চাইলে ফ্যামিলি নিয়েও আসতে ঘুরে আসতে পারেন এই জায়গাটিতে। নদীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছুটা কক্সবাজারের ফিল পাওয়া যায় এখানে। রয়েছে নদীর পানিতে গোসল করার ব্যবস্থা। চাইলে আপনি স্পিডবোর্ডে করে নদীর এপার থেকে ওপার ঘুরে আসতে পারেন যেটা আমরা করেছিলাম।
এখানে বড়দের পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে বিশেষ ব্যাবস্থা। বিভিন্ন প্রকারের রাইডে চড়ে বিকেলটাকে উপভোগ করতে পারবে তারাও। সাথেই উন্নত মানের হোটেল থাকাতে যাত্রিযাপনের ব্যবস্থাও আছে!
গ্রামের পরিবেশে এর থেকে ভালো যায়গা আর হয়না। তাই আমাদের মতো আপনি চাইলে একদিন বেরিয়ে পরতে পারেন চাদপুরের উদ্দেশ্যে। ঢাকা থেকে আসতে চাইলে রয়েছে লঞ্চে করে আসার বিশাল সুবিধা। লঞ্চ ভ্রমনও হলো সাথে ঘুরাও হলো। সারাদিন চাদপুর শহর আর তিন নদীর মোহনায় কাটিয়ে বিকেলটা মোহনপুরে!
সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসবেন ইলিশের শহর চাঁদপুর আর মোহনপুরে!