এই দূর্দান্ত আর্সেনালকে থামাবে কে?

Words
426
Reading
2 min
Listen
Play
4y

সিজনের শুরুটা স্বপ্নের মতো রঙিন হয়েছে আর্সেনালের। রেকর্ড গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে দল। ২০০৪ সালের পর কখনও তারা লীগের প্রথম তিন ম্যাচে জয় অর্জন করতে পারেনি। গতো কয়েক বছর ধরে হারিয়ে যাওয়া দলটি অনেকগুলো পরিবর্তন নিয়ে আবারো ফিরে আসতে চাইছে পুরনো রূপে। লক্ষ্য পূরনে দলেও বেশকিছু পরিবর্তন এনেছে আর্সেনাল। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার এবং অ্যাটাকিংয়ে এসেছে পরিবর্তন।

IMG_20220821_201903.jpg
Arsenal

কথায় আছে না, “ পরিবর্তনটা আসুক ভালোর লক্ষ্যে”। সেই কথাটাকেই যেনো পূর্ণতা দিয়েছে আর্সেনাল। গতো কয়েক সিজন ধরে ব্যর্থতার চাদরে ডুবে থাকা দলটাই জাগরনের আভাস নিয়ে এসেছে। তরুন খেলোয়াড়দের নিয়ে গড়া দলটাকেই এখন সবচাইতে আগ্রাসী রূপে মাঠে দেখা যাচ্ছে।

দলটার এই পরিবর্তন এমনি এমনিই চলে আসেনি। তার পিছনে রয়েছে কিছু গল্প। মাইকেল আর্টেটা দলটার কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবটাকে তলানি থেকে টেনে তুলতে উঠে পরে লাগে। পরিবর্তন করতে থাকে একের পর এক প্লেয়ার। এইতো কিছু দিন আগে তারা ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিয়ে এসেছে সে। জেসুসের জন্য আর্সেনালকে গুনতে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো।

আর্সেনালের নতুন এই নাম্বার নাইন আরেক ব্রাজিলিয়ান গেব্রিয়াল মার্টিনেল্লির সাথে মিলে এক অপ্রতিরোধ্য আক্রমণভাগ গড়ে তুলেছে। সাথে মার্টিন অডোগার্ড আর সাকা তো আছেই। আর্সেনালের হয়ে আর্সেনালের হোম গ্রাউন্ডে গ্যাব্রিয়েল জেসুস অভিষেক ম্যাচেই করেছে জোড়া গোল এবং জোড়া এসিস্ট। প্রথম ম্যাচের সেই এই দুর্দান্ত পারফরম্যান্স সে ধরে রেখেছে বাকি ম্যাচগুলোতেও।

এবারের ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২২/২৩ সিজনের এর শুরুটা হয় আর্সেনালে হাত ধরেই। ২০২২/২৩ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিলো আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেস। প্রথম ম্যাচেই আর্সেনাল পায় ২-০ গোলের এক রোমাঞ্চকর জয়। ব্রালিজিয়ান তারকা গেব্রিয়াল মার্টিনেল্লি অসাধারন ফিনিশিংয়ে ম্যাচের ২০তম মিনিটে আর্সেনালের হয় প্রথম গোলটি করেন৷ তার গোলটিই এই সিজনে প্রিমিয়ার লীগের প্রথম গোল। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ভুলে ২-০ গোলের জয় নিয়ে শুভসূচনা করে গানাসরা।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে লেইসেস্টার সিটির বিপক্ষে ভয়ংকর হয়ে ওঠে মাইকেল আর্টেটার দল। বিশেষ করে নতুন সাইনিং গেব্রিয়াল জেসুস। ৪-২ গোলের এই ম্যাচে একাই পার্থক্য গড়ে দেয় সে। নিজে দুই গোল করেন এবং বাকি দুইটিতে এসিস্ট করে রেকর্ড গড়েন। তবে শেষদিকে দুই গোল পরিশোধ করে ব্যবধান কমায় লেইসেস্টার সিটি।

FB_IMG_1661091695934.jpg
ARSENAL

প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচেও তারা ছিলো দুর্দান্ত। এই ম্যাচেও তাদের জয় ৩-০ গোলের ব্যাবধানে। ক্যাপ্টেন মার্টিন অডোগার্ড এর দূর্দান্ত দুই গোলের ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় জেসুস - মার্টিনেল্লিরা। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার সালিবার গোলের ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে গানার্সরা।

সবদিক থেকে মিলিয়ে আর্সেনালের ভক্ত সমর্থকরা ভালো একটি মৌসুমে প্রত্যাশা করতেই পারে।আশা করা যায় তরুন খেলোয়াড়দের হাত ধরে সিজনের বাকি ম্যাচগুলো তো এই পারফরম্যান্স ধরে রাখবে দল। যদি তারা তা করতে সক্ষম হয়, তাহলে দুর্দান্ত কিছু হতে চলছে প্রিমিয়ার লিগে।

এই দূর্দান্ত আর্সেনালকে থামাবে কে? | Ecency