ক্রিকেট এক অনিশ্চয়তার নাম! ঠিক এই বাক্যটিই আবারও প্রমাণিত হলো শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে। বেশ কিছুদিন হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম শ্রীলঙ্কা সফর করেছে তিনটি টি-টোয়েন্টি, পাচটি ওডিয়াই এবং দুটি টেস্ট ম্যাচ খেলার উদ্দেশ্যে। ইতিমধ্যেই তাদের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে সমাপ্তি ঘটেছে। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া।
টি-টুয়েন্টি সিরিজের পর এবার জমে উঠেছে ওডিআই সিরিজও। টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করা অস্ট্রেলিয়াকেই ফেভারিট ধরা হচ্ছিল ওডিয়াই সিরিজেও। কেননা বর্তমান রেংকিং এবং দলগত মান সব দিক থেকে এগিয়ে তারা। সব প্লেয়াররাও আছে দুর্দান্ত ফর্মে। যেমনটা ভাবা হচ্ছিল ঠিক তেমনটাই ঘটলো প্রথম ওডিআই তে। গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩০০ রান তাড়া করে ডি এল এস মেথডে জয় পায় অস্ট্রেলিয়া। তবে এ ম্যাচে জয়টা অতটা সহজ ছিলো না। মাত্র দুই উইকেটে জিতেছিল ম্যাক্সওয়েল ওয়ার্নাররা৷ সেই ম্যাচে ম্যাক্সওয়েল ৫১ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন।
তবে ঠিক পরবর্তী ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিক দল শ্রীলংকা। তরুণদের নিয়ে গড়া শ্রীলংকা এই ম্যাচে জয় পায় ২৬ রানের ব্যাবধানে। দলগত পারফরমেন্সে এদিন পিছিয়ে পড়ে টিম অস্ট্রেলিয়া। বল হাতে দারুণ পারফর্মেন্স করলেও শ্রীলংকার বেঁধে দেওয়া ২২০ রানের টার্গেটে এদিন পার করতে পারেনি তারা। শ্রীলংকার বোলারদের কাছে হার মেনে ৩৭ ওভারেই ১৮৯ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে ১-১ ব্যবধানে সমতায় ফেরে শ্রীলংকা।
তৃতীয় ওডিআইতে দু'দলের এই সুযোগ ছিল সিরিজে এগিয়ে যাওয়ার। সেই সুযোগটি লুফে নেয় স্বাগতিক দল শ্রীলঙ্কা। এদিন তাদের জয়ের নায়ক পাথুন নিশাক্ষা এবং কুশাল মেন্ডিস। অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৯০ রানের টার্গেট চেঞ্জ করতে নেমে তারা দু'জন করেন ২১৩ রান এর ম্যাচ উইনিং জুটি। এদিন ব্যাট হাতে ১৩৭ রানে ঝকঝকে ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাথুন নিশাক্ষা। কুশাল মেন্ডিস ৮৭ রান করেন ৮৫ বলে৷ তাদের এই জুটিই জয় এনে দেয় শ্রীলঙ্কাকে। ফলে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিরিজে।
সব নাটকীয়তার সাক্ষী হয় চতুর্থ ম্যাচ। এই ম্যাচ জয়ের মাধ্যমে শ্রীলংকা সুযোগ ছিল অনেকদিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের। অপরদিকে অস্ট্রেলিয়ায় কাছে ম্যাচটি ছিলো সিরিজে সমতায় ফেরার সুযোগ। কিন্তু শেষ পর্যন্ত একের পর এক নাটকীয়তায় ৪ রানের ব্যবধানে জয় পেয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
শুরুতে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২৫৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু হয় অস্ট্রেলিয়ার। তবে খেলার মাঝ পথে গিয়ে যেনো রাস্তা হারিয়ে ফেলে টিম অস্ট্রেলিয়া। ১৯২ রানে সাত উইকেট হারিয়ে বসে তারা। দুর্দান্ত খেলতে থাকা ডেভিড ওয়ার্নার আউট হয়ে যায় ৯৯ রানে। তার বিদায় ম্যাচ থেকেই অনেকটা ছিটকে যায় অস্ট্রেলিয়া। অজিদের আবারও জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে প্যাট কামিন্স। শেষদিকে নাটকীয়তার পর ৪ রানের জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। এতেই হাসি ফোটে হাজারো শ্রীলঙ্কার ভক্তদের মনে।