চলছে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজের লড়াই। দুইটি টেস্ট, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি খেলার উদ্দেশ্যে বেশ কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। দল দুইটির মধ্যকার টেস্ট এবং ওডিআই সিরিজ শেষে দল দুটি আজ মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি সিরিজে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী হয়েছে ক্রিকেট ভক্ত সমর্থকেরা। অস্ট্রেলিয়ার দেওয়া ২১৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে মাত্র ১১ রানে!
ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যাকর টেস্ট সিরিজে চমক দেখিয়েছিল অস্ট্রেলিয়া দল। প্রথম টেস্ট ম্যাচে হারার পর দ্বিতীয় টেস্ট ম্যাচে সবাইকে চমকে দিয়েই জয় পেয়েছিল দলটি। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর রেকর্ড গরেছিলো দ্বিতীয় টেস্ট ম্যাচটি জয় করে। তবে টেস্ট সিরিজে ড্র করলেও তিন ম্যাচের ওডিআই সিরিজের তিনটিতেই হারতে হয়েছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজকে।
টেস্ট এবং ওডিআই সিরিজ শেষে দল দুটি মুখোমুখি হয় টি-টোয়েন্টি সিরিজে। টি-টোয়েন্টি ফরমেটে ওয়েস্ট ইন্ডিজ দলের সমর্থ্য সম্পর্কে পুরো ক্রিকেট বিশ্বই অবগত। ক্রিকেটের সবচাইতে হার্ট হিটার ব্যাটসম্যানদের আবশ্বস্থান ক্যারিবিয়ান দেশ ওয়েস্ট ইন্ডিজ। এন্ড্রে রাসেল, পোলার্ড, নিকোলাস পুরান সহ দলটির রয়েছে বিশ্বমানের টি-টোয়েন্টি তারকা। তাই টি-টোয়েন্টিতে ফরমেটে সব সময়ই ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ দল।
ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রভমান পাওয়েল। মূলত অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকে দিয়ে চেজ করে জয় পাওয়াটাই ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বল হাতে তাদের পরিকল্পনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। যার ফলস্বরূপ অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে বিশাল রানের টার্গেট ছুড়ে দেয়!
ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে শুরুতে ব্যাটিংয়ে আসে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জস ইনলিশ। দলের পক্ষে শুরুটা দুর্দান্ত করে এই দুই ওপেনার। মারকুটে ব্যাটিংয়ে প্রথম আট ওভারেই দলীয় ৯০+ রান করে এই দুই ব্যাটসম্যান। তবে জস ইনলিশ ২৫ বলে ৩৯ রান করে বিদায় নিলে ভাঙ্গে এই জুটি। পরবর্তীতে টিম ডেভিট এবং ওয়েডের মূল্যবান কনট্রিবিউশনে ২০০ রান পেরিয়ে ২১৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
অস্ট্রেলিয়ার দেওয়া ২১৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয় অসাধারণ। ব্রেনডন কিং এবং জনসন চার্লসের হার্ড হিটিং ব্যাটিংয়ে প্রথম আট ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮০+ রান সংগ্রহ করে। তবে ৮৯ রানে প্রথম উইকেট পতনের পর অল্প ব্যবধানে আরো চারটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে জেসন হোল্ডার ১৫ বলে ৩৪ রান করে দলকে জয় স্বপ্ন দেখালেও তা যথেষ্ট ছিলোনা জয়ের জন্য। ওয়েস্ট ইন্ডিজ দলীয় ২০০ রান পূর্ণ করতে পারলেও ব্যর্থ হয় ২১৩ রানে পৌঁছাতে। ফলে ১১ রানের হার নিয়েই মাঠ ছাড়ে দলটি। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ অবদানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া!