চাঁদ সমাচার! 🌙

Words
345
Reading
2 min
Listen
Play
4y

IMG_20220516_232726.jpg

আজ রাতের আকাশের চাঁদটা কতোটা সুন্দর দেখেছেন কি? যদি এখনো না দেখে থাকেন তাহলে এখনি দেখে নিতে পারেন আপনার বাসার বেলকুনী থেকে অথবা বাসার ছাদ থেকে 😊। আকাশের চাঁদটা আজ অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ছোট ছোট মেঘগুলো চাঁদটাকে সাজিয়ে তুলেছে নতুন রূপে৷

আমি চাদপ্রেমী মানুষ। মাঝে মাঝেই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পরি। চাঁদের প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে সবসময়।

আজকাল গরমের তীব্রতা অনেক বেশি৷ শোনা যাচ্ছে পাশের দেশ ভারতে নাকি গরমে মারা যাচ্ছে অনেক প্রানীও। আসলে বর্তমানে গরমে সবারই বেহাল অবস্থা৷ আমি আবার একদমই গরম সয্য করতে পারিনা৷ সারাদিন নানারকম ব্যস্ততার পর যখন সন্ধ্যায় একটু বিশ্রাম নেবার জন্য বসলাম, ওমা! সেই ফাকেই কারেন্ট মামা সাময়িক ছুটিতে চলে গেলো। রাগে ক্ষোভে মনে মনে গালাগাল করে কিছুক্ষন বসে রইলাম৷ কিন্তু কারেন্ট মামা যে গেছে তার আর আসার কোন নাম গন্ধ নাই।

কি আর করার, কতোক্ষনই বা এভাবে বসে থাকা যায়! পাকা বাড়িতে থাকার সুবাদে ভাবলাম যাই একটু ঘুরে আসি ছাদ থেকে৷

ছাদে এসে আমি তো পুরাই অবাক। এতো সোন্দর পরিবেশ বাদ দিয়ে আমি কিনা এতোক্ষন এই তীব্র গরমে রোমে বসে ছিলাম!!! নিজের প্রতি নিজের একটু রাগ হলো। তবে থান্ডা হাওয়া আর আকাশের চাঁদের অপরূপ সৌন্দর্য আমার সব রাগ, আবসাদ আর বিষন্নতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলো।

IMG_20220517_004125.jpg
IMG_20220517_004105.jpg
IMG_20220517_004011.jpg

মনে হচ্ছিলো চাঁদটা বোধয় আমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে। আবার একটু পরপর সে হারিয়ে যাচ্ছিলো কালো মেঘের আড়ালো। চাঁদের আলোয় চারদিকটা আলোকিত হয়ে আছে। আহা! এই সুন্দর পরিবেশে পাশে যদি প্রিয় মানুষটা থাকতো তাহলো সারারাত ছাদে বসেই কাটিয়ে দেওয়া যেতো 🙃।

হঠাৎ করেই আবার মনে পরে গেলো সেই ছোট্টবেলার কথা। তখন গ্রামে অনেক লোডশেডিং ছিলো। একবার কারেন্ট মামা গেলে আর আসতে চাইতো না। চাঁদনীরাতে এশার নামাজটা পরেই বন্ধুরা মিলে চলে যেতাম রাস্তায়। দোকান থেকে চানাচুর আর মুড়ি অথবা দশ টাকার পটেটো চিপস নিয়ে বসে পড়তাম রাস্তার পাশে। তখন দুচোখ যতোদূর যায় পুরোটাই ছিলো খোলামেলা যায়গা। ঠান্ডা বাতাস বয়ে যেতো চারদিকে। ঘুড়িটা উড়াল দিয়ে আমরাও আড্ডায় মেতে উঠতাম। নিজেদের পেটের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো সব বলা হয়ে যেতো 😄।

এখন সবকিছু সোনালী অতীত মাত্র। তবে সময় চলে গেলেও চাঁদ মামাকে ভুলতে পারেনি। চাঁদের আলোয় একা একা বসে গান শুনতে বেশ ভালো লাগে।

চাঁদ সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন 😊😊😊।