সময় হয়েছে আরেকটি চ্যাম্পিয়ন লীগ মেঘা আসরের। ইউরোপের সেরা দলগুলোর মাঠের লড়াইয়ের জমে উঠবে ফুটবল দুনিয়া। ইতিমধ্যেই নতুন মৌসুমকে ঘিরে সকল প্রস্তুতি সেরে ফেলেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রন সংস্থা উয়েফা। এইতো দুদিন আগে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয়ে গেলো এবারের আসরের ড্র। যেখানে বেশ কতগুলো চমকের মাধ্যমে গ্রুপ পর্বের দল নির্ধারন করা হয়েছে। তবে সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা আবারো একই গ্রুপে জায়গা করে নেওয়া। যেখানে ৮-২ গোলের পরাজয় এখনো ভুলতে পারেনি ফুটবল বিশ্ব।
সর্বশেষ আসরে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করে নিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমার অসাধারণ পারফরম্যান্স নানান নাটকীয়তার পর তাদের এই কীর্তি। মৌসুম শেষে তারা তার প্রতিদানও পেয়েছে। করিম বেঞ্জেমা জয় করে নিয়েছে বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং ভিনিসিয়াস জুনিয়র জয় করে নিয়েছিস বছরের সেরা উদীয়মান খেলোয়ারের তকমাটা।
তবে নতুন মৌসুমে চ্যাম্পিয়ন হবে কোন দল? কারাই বা ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামছে? কে হতে চলছে আগামী দিনের সেরা পারফর্মার? এমন প্রশ্ন গুলো সব-সময়ই ভক্তদের মনে ঘুরপাক খায়। সাধারণ দর্শক এবং আমার দৃষ্টিকোণ থেকে আজ আমি তুলে ধরবো কে বা কারা হতে চলছে এই সিজনের ফেভারিট দল। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক...
সাধারণ দৃষ্টিতে আমি কোন দলকে এগিয়ে রাখবো না। কারন চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা প্রতিটি দলের সামর্থ্য আছে শিরোপা অর্জন করার। প্রতিটি দলই সেরাদের মধ্যে সেরা হয়ে এই লীগে জায়গা করে নিয়েছে৷ তাছাড়া কোয়ালিফাই করা দলগুলোর মধ্যে ১০/১৫ টি দলের ইতিমধ্যেই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছে ।
তবে কোয়ালিফাইং করা দলগুলোর মধ্যে যদি আমাকে শেরা পাচটি দল বেছে নিতে বলা হয় তাহলে আমি বেছে নিবো ; ১) রিয়াল মাদ্রিদ ২) ম্যানচেস্টার সিটি ৩) পিএসজি ৪) বায়ার্ন মিউনিখ এবং ৫) লিভারপুলকে।
শক্তি সামর্থের বিচারে এই পাচটি দল কেউ কারো থেকে কম নয়। তারা প্রত্যেকেরই ট্রফি জয় করার মতো এবেলিটি রয়েছে এবং তারা ইতিমধ্যেই তা প্রমান করেছে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে সবচাইতে সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন। তাই তারা চাইবে আবারো ট্রফি নিজেদের করে নিতে। কিন্তু বাকিরা কি ছেড়ে কথা বলবে? অবশ্যই না।
পিএসজি, ম্যানচেষ্টার সিটি এবং বায়ার্ন মিউনিখ সবাই আছে দূর্দান্ত ফর্মে। বিশেষ করে মেসি নেইমার এবং এমবাপ্পের হাত ধরে পিএসজি রীতিমতো আকাশে উড়ছে। সিজনের প্রথম তিন ম্যাচেই করেছে ১৭ টি গোল। তাই আমার মতে তারাই সবাচাইতে এগিয়ে থাকবে এবারের আসরে, যদি তারা এই পারফরম্যান্স ধরে রাখতে পারে। এটা হচ্ছে আমার একেবারে ব্যক্তিগত মতামত। তবে মাঠের খেলায় যে দল ভালো খেলবে তারাই হবে ২০২২/২৩ আসরের চ্যাম্পিয়ন।
সবশেষে দেখে নেওয়া যাক এবারের আসরে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে।
গ্রুপ এ- আয়াক্স, ইংলিশ জায়ান্ট লিভারপুল লিভারপুল, ইতালিয়ান ক্লাব নাপোলি এবং রেঞ্জার্স।
গ্রুপ বি- পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন এবং ক্লাব ব্রুজ।
গ্রুপ সি- জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, ইন্টার মিলান এবং প্লজেন।
গ্রুপ ডি- ফ্রাঙ্কফুর্ট, ইংলিশ ক্লাব টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন এবং ফরাসি ক্লাব মার্সেই।
গ্রুপ ই- এসি মিলান, ইংলিশ ক্লাব চেলসি, সালজবার্গ এবং দিনামো জাগরেব।
গ্রুপ এফ- রিয়াল মাদ্রিদ, ক্লাব লিপজিগ, শাখতার এবং সেল্টিক।
গ্রুপ জি- ম্যানচেস্টার সিটি, সেভিয়া, ক্লাব ডর্টমুন্ড, কোপেনহেগেন এবং সর্বশেষ গ্রুপ এইচে - পিএসজি, ইতালিয়ান ক্লাব জুভেন্তাস, বেনফিকা এবং ম্যাকাবি হাইফা।