স্টেশনে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। হঠাৎ একটা মেয়ে পাশে এসে দাড়ালো। তার দিকে চোখ পড়তেই হৃদস্পন্দনটা বেড়ে গেলো হাজার গুনে। এই তো সেই, যার সাথে এই স্টেশনেই পাচ বছর আগে আমার শেষবারের মতো দেখা হয়েছিলো। এই তো সেই, যাকে ঘিরে গড়ে উঠেছিল হাজারো স্বপ্ন। যাকে হাত ধরে পার করে দিতে চেয়েছিলাম বাকি জীবনটা।
কিন্তু না! পাশে দাড়িয়েও সে আমাকে চিনতে পারেনি। পাচ বছর আগের মতো হয়তোবা সে এখনো আমাকে চিনতে চেষ্টা করেনি।
পাচ বছর আগের মতো আজও সে আমাকে একা রেখে চলে গেলো। তবে হা! আমি ভালো আছি! ভালো আছি তার স্মৃতিগুলোকে নিয়ে। আর এভাবেই ভালো থাকতে চাই বাকি জীবনটুকু।