আমার পরিচিতি

Words
280
Reading
2 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। এটা আমার প্রথম পোস্ট হাইভ ব্লগ এ। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের সবার মধ্যে একজন হতে পেরে।

আমার সম্পূর্ণ নাম মাহমুদুল হাসান ফাহিম, তবে সবাই আমাকে ফাহিম বলেই ডাকে। আমার জন্মস্থান কুমিল্লা জেলার দাউদকান্দি থানায়। বর্তমানে আমি দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় "ডেফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় "টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ তৃতীয় বর্ষে অধ্যায়নরত আছি।

FB_IMG_1618551018432.jpg

ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল নিজেকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলা। দেশের বোঝা না হয়ে, দেশের সম্পদ করে নিজেকে গড়ে তোলা। বাবা-মার ও ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, পরিবারের হাল ধরবে। সেই কথা চিন্তা করেই ইঞ্জিনিয়ারিং লাইন এ আসা। পরিবারের বড় ছেলে হিসেবে নিজেকে যোগ্য করে তুলাই এখন আমার মূল লক্ষ্য।

FB_IMG_1617467305520.jpg

বর্তমান করোনা পরিস্থিতি আমাদের কারও জন্যই সুখকর নয়। প্রায় দেড় বছর যাবৎ আমরা সবাই ঘরে বন্দি। ঘরে বসে সময় কাটানোর জন্য প্রায়ই আমি লেখালেখি করি, ছোটবেলা থেকে যখনই আমি সময় পেতাম তখনই বই নিয়ে বসে যেতাম।বর্তমান এই পরিস্থিতিতে আমি এরকম একটা প্লাটফর্ম খুজতেছিলাম যেখানে আমি আমার লেখালেখির প্রতিভা গুলো তুলে ধরতে পারবো।

অনেক খোঁজাখুঁজির পর বন্ধুর মাধ্যমে আমি হাইভ ব্লগ সম্পর্কে জানতে পারলাম। প্রায় এক সপ্তাহ হাইভ ব্লগ নিয়ে ঘাটাঘাটি করে আমি জানতে পারলাম যে, এখানে আমি যেমন নিজের প্রতিভা গুলো তুলে ধরতে পারবো তেমনি নিজেকে আর্থিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে পারব। আমি আমার বন্ধুর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব আমাকে এরকম একটি সুযোগ তৈরি করে দেওয়ায়।

আশা করি, আমি আপনাদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিতে পারব। সবাই আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের পরিবারের একজন হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু উপহার দিব আপনাদের।

ধন্যবাদ 💗