তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে বর্তমানে ভারতে অবস্থান করছে আফগানিস্তান জাতীয় দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজের আয়োজন। ইতিমধ্যেই আফগানিস্তান এবং ভারতের মধ্যকার প্রথম দুই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে দুইটি ম্যাচেই সহজে জয় পেয়েছে স্বাগতিক ভারত দল। দুইটি ম্যাচেই ভারত জয় পেয়েছে ছয় উইকেটের ব্যবধানে। পাশাপাশি দুইটি ম্যাচেই যথাক্রমে ১৫ এবং ২৬ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছিলো দলটির ব্যাটসম্যানরা!
ভারত এবং আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি। পাঞ্জাবের ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন রহিত শার্মা। টি-টোয়েন্টি ফরমেটে আফগানিস্তান অন্যতম শক্তিশালী দল হওয়াতে এই ম্যাচে শক্তিশালী প্লেয়ারদের নিয়েই দল সাজায় ভারত। ঘরের মাঠে শুরুতে বোলিং করে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়াই ছিল ভারতের পরিকল্পনা। ভারত তাদের পরিকল্পনাকে কাজে লাগিয়েছিলো ভালোভাবেই!
ভারতের আমন্ত্রণে ব্যাটিংয়ে এসে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তানের দুই ওপেনার। ৫০ রানের মহামূল্যবান পার্টনারশীপ গড়ে রহমানউল্লাহ গুরবাজ এবং ক্যাপ্টেন ইব্রাহিম জাদরান। তবে দলটি তাদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয় । ফলে সাত রানের ব্যবধানে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় দলটি। তবে শেষদিকে মোহাম্মদ নাবির অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে নির্ধারিত বিষ ওভার শেষে ১৫৮ রানে থামে আফগানিস্তান ইনিংস।
আফগানিস্তানের দেওয়া ১৫৯ রানের যেভাবে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা ভালো না হলেও শিভমান ডুবে, তিলাক বার্মা এবং জিতেষ শার্মার অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে ছয় উইকেটের জয় পায় ভারত দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে তুলনামূলক ভালো পারফরম্যান্স করে সফরকারি আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সবচাইতে ভালো পারফরম্যান্স করে গুলবাদিন নাইব!
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দুই ওপেনারের মধ্যে কেউই ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করতে সক্ষম হয়নি। ওয়ান ডাউনে ব্যাটিং করতে আসা গুলবাদিন নাইব ই এই ম্যাচে আফগানদের সেরা পারফর্মার। তবে শেষদিকে নাজিবুল্লাদ জাদরান, করিম জান্নাত এবং মুজিবের ভালো ব্যাটিং কন্ট্রিবিশনে ১৭২ রানে থামে আফগানিস্তানের ইনিংস। আপনাদের দেওয়া ১৭৩ রানের জবাবে ব্যাটিংয়ে এসে সহজেই জয় পায় ইন্ডিয়া। শিভমান ডুবে এবং জাইসুয়াল ভারতের পক্ষে অসাধারন ব্যাটিং প্রদর্শন করে।
তিন ম্যাচের সিরিজের দুইটিতে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত দল। শেষ ম্যাচেও কি জয় পাবে স্বাগতিকরা? নাকি ভালো কিছু করে দেখাবে আফগানরা?