একটি অধ্যায়ের সমাপ্তি!

Words
99
Reading
1 min
Listen
Play
4y

IMG_20221106_153953.jpg

"যেতে মন নাহি চায়, তবুও চলে যেতে হয়! এইটাই জীবন"

শুরুটা হয়েছিলো ২০১৯ সালে। নতুন জায়গা, নতুন মানুষ এবং নতুন পরিবেশ। শুরুতে মানিয়ে নিতে কষ্ট হয়েছিলো বেশ। তবে সময়ের ব্যবধানে গড়ে উঠেছিলো আরেকটি ভালোবাসার পরিবার। পাশে পেয়েছিলাম কয়েকজন সত্যিকারের বন্ধুকে। যারা আমার প্রতিটি পদক্ষেপে পাশে ছিলো এবং ভবিষ্যতে ও থাকবে। সেমিষ্টার ব্রেকে এখন থেকে সেখানে আর পাহাড় সমুদ্রে ঘুরে বেড়ানো আমাদের স্মৃতির পাতাটাকে বারিয়েছে বেশ।

তবে এবার যে বিদায়ের পালা। চারটি বছর আজ শেষের পথে। সবার গন্তব্য এবার আলাদা। আবারো হাটতে হবে নতুন কোন রাস্তায় নতুন কোন মানুষদের সাথে। জীবনের আরেকটি অধ্যায়ের সমাপ্তি আজ এখানেই। ভালো থাকিস তোরা, বন্ধু!!

একটি অধ্যায়ের সমাপ্তি! | Ecency