জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২৩/২৪ মৌসুমের লড়াই। বেশ কয়েকটি দল শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে। তাদের মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের পয়েন্টের ব্যবধানটা একেবারেই সামান্য। তাই প্রতিটি ম্যাচই এখন দলগুলোর জন্য ফাইনালের সমান। একটি ম্যাচে হার মানেই শিরোপার দৌড়ে পিছিয়ে পড়া। এমন একটি ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিলো ম্যানচেস্টারে দুই দল ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বির এই লড়াইয়ে জয়টা এসেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির পক্ষেই!
ম্যানচেস্টার ডার্বির ম্যাচটি অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। দুইদলের এই ম্যাচকে ঘিরে ভক্ত সমর্থকদের মাঝে চলছিলো আলোচনা আর সমালোচনা। দল দুটি্র সর্বশেষ পাচ দেখার চারটিতেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে পাঁচ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে রেড ডেভিল নামে সুপরিচিত ম্যানচেস্টার ইউনাইটেড!
ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মধ্যাকর এই ম্যাচে অনেকটাই এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দলটি তাদের পারফরমেন্সে ধারাকে বজায় রেখেছে এবারের মৌসুমেও। তারই ফলস্বরূপ ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান দ্বিতীয়। মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম অবস্থানে রয়েছে লিভারপুল। তাই এই ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দের জন্য ছিলো অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া এবারের প্রিমিয়ার লিগের আরেক ফেভারিট দল আর্সেনালের সাথেও যে তাদের পয়েন্টের ব্যবধানটা মাত্র ৩!
অপরদিকে এবারেও প্রিমিয়ার লীগের মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেড তাদের সেরাটা দিতে ব্যর্থ। যার ফলস্বরূপ ২৭ ম্যাচে ১৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম। দলটি প্রিমিয়ার লিগের শুরুটা ভালো করলেও ব্যর্থ হয়েছে তাদের পারফরমেন্সে ধারা অব্যাহত রাখতে। যার ফলস্বর ছোট দলগুলোর বিপক্ষেও প্রায়ই হেরে বসছে এরিগ টেন হেগের ম্যানচেস্টার সিটি!
গতকালের ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর মধ্যকার ম্যাচটি শুরুটা হয়েছিল চমক দিয়েই। কেননা ম্যাচের অষ্টম মিনিটেই ইতিহাদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয় গোল করে রাসফোর্ড। ফলে শুরুতেই ম্যাচে এগিয়ে যায় সফরকারি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে এমন দারুন শুরু করার পরেও রেড ডেভিলরা ব্যর্থ হয় তাদের পারফরমেন্সের দ্বারা অব্যাহত রাখতে। শুরুতেই গোল কনসিভ করে স্বাগতিকরা মরিয়া হয়ে উঠে ম্যাচে ফিরতে। তবে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে পুরোপুরি ব্যর্থ হয় ম্যানচেস্টার সিটি।
বিরতির পর ম্যানচেস্টার সিটি তাদের আক্রমণের ধারাকে আরো বাড়িয়ে দেয়। সেই সুবাদে ম্যাচের ৫৬ তল মিনিটে সিটিকে কাঙ্খিত গোল এনে দেন ফিল ফোডেন। তার গোলে সমতায় ফিরে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। ম্যাচের সমতায় ফিরে থেমে থাকেনি স্বাগতিক দলটি। জয়ের লক্ষ্যে একের পর এক আক্রমন নিয়ে এগিয়ে যেতে থাকে প্রতিপক্ষের গোলবারের দিকে। ম্যাচের ৮০ মিনিটে ফিল ফোডেন তার ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে প্রথমবারের মতো ম্যাচ এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি ৷ ম্যাচে অতিরিক্ত সময়ে হল্যান্ড সিটির হয়ে তৃতীয় গোলটি করলে ৩-১ ব্যবধানে ম্যাচে জয় পায় পেপ গার্দিওলার দল। এই জয়ে মহামূল্যবান তিনটি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান ধরে রাখে দলটি!