ইংলিশ প্রিমিয়ার লীগ; বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ফুটবল টূর্নামেন্ট। প্রতি মৌসুমেই এই লীগে দারুন কিছু লড়াইয়ের সাক্ষী হয় ভক্ত সমর্থকরা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবারের মৌসুমেও বেশ কয়েকটি দল শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে। তার মধ্যে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, টটেনহামের নাম থাকবে সবার উপরে। ইংলিশ প্রিমিয়ার লীগের এবারের মৌসুমে চমক দেখাচ্ছে এস্টন ভিলা। সর্বশেষ দুই ম্যাচে এস্টন ভিলা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং দুর্দান্ত ফর্মে থাকা আর্সেনালকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ১৬ তম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বেশ কয়েকটি দল। নিজেদের ১৬ তম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল টটেনহাম এবং নিউক্যাসেল ইউনাইটেড। টটেনহামের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে টটেনহাম ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে। তবে ম্যাচের আগে কেউ ভাবতেও পারেনি টটেনহাম হটস্পোর এই ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে এত সহজেই জব পেয়ে যাবে। কেননা সর্বশেষ চার ম্যাচের একটিতেও জল পায়নি টটেনহাম। তিন ম্যাচে হারের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে।
এবারের ইংলিশ প্রিমিয়ার লীগের শুরুটা বেশ ভালো করেছিলো দলটি। প্রথম দশ ম্যাচের আটটি জয়ের বিপরীতে হেরেছিল মাত্র একটি ম্যাচে। কিন্তু টটেনহাম তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়। পরপর চারম্যাচে পয়েন্ট হারিয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে দলটির অবস্থান পঞ্চম স্থানে। অপরদিকে নিউক্যাসেল ইউনাইটেড সর্বশেষ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করলেও এবারের মৌসুমে তাদের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। ১৬ ম্যচে ৮ জয়ের বিপরীতে দলটি হেরেছে ৬ ম্যাচে এবং দুইটি ম্যাচে তাদের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে দলটির অবস্থান ৫ম স্থানে।
গতকাল আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল এভারটন এবং চেলসি। এই ম্যাচে চেলসিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে এভারটন। এভারটনের ঘরের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ভালো পারফরম্যান্স করেও জয় পায়নি চেলসি। উল্টো কাউন্টার এটাকে দুই গোল কনসিড করে বসে মারিও পচেত্তিনোর শীর্ষরা। এবারের মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এভারটনের বিপক্ষে এই হার তারই এক প্রমান৷ এখন পর্যন্ত ১৬ ম্যাচে মাঠে নেমে মাত্র পাঁচটি ম্যাচে জয় পেয়েছে চেলসি।
নিজেদের ১৬ তম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করা লোটন টাউনের বিপক্ষে মাঠে নেমেছিল পেপ গার্দিওয়ালার শির্ষরা। টানা চারটি ম্যাচে পয়েন্ট হারানোর পর এই ম্যাচটিতে জয়ের বিকল্প ছিলোনা ম্যানচেস্টার সিটি জন্য। কেননা এই ম্যাচে হারলে শিরোপা দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়তো বর্তমান চ্যাম্পিয়নরা। লোটন টাউনের ঘরের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি জয় নিয়েই মাঠ ছেড়েছে। তবে এই ম্যাচে জয় পেতে ম্যানচেস্টার সিটিকে ভালোই বেগ পেতে হয়েছে।
প্রিমিয়ার লীগের ১৬ তম ম্যাচে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল জয় পেলেও হেরেছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে থাকা এবারের মৌসুমের চমক এস্টন ভিলার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে গানার্সরা। এস্টন ভিলার ঘরের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচটি আর্সেনাল এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করতো আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত হেরে বসলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে নেমে যায় আর্সেনাল!